টেক ব্র্যান্ড Infinix কম দামে সুন্দর স্পেসিফিকেশনযুক্ত ফোন লঞ্চ করার সুপ্রসিদ্ধ। এই কোম্পানির বেশিরভাগ ফোনই 10,000 টাকার কম বাজেটে লঞ্চ করা হয় এবং এগুলির স্পেসিফিকেশনও যথেষ্ট উল্লেখযোগ্য। কয়েক দিন আগে খবর পাওয়া গিয়েছিল যে Infinix হাইএন্ড স্পেসিফিকেশনযুক্ত একটি নতুন ফোনে কাজ করছে। অবশেষে আজ অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে কোম্পানি Infinix Zero 8 নামে তাদের নতুন ফোন লঞ্চ করে দিয়েছে।
সুন্দর ডিসপ্লে
Infinix Zero 8 ফোনটি বেজল লেস ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 6.58 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই নতুন ফোনটি 90 হার্টস রিফ্রেসরেট এবং 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেটের সঙ্গে পেশ করেছে যা স্মুথ ভিজুয়াল কোয়ালিটি দিতে সক্ষম।
শক্তিশালী প্রসেসিং
Infinix Zero 8 ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা এক্সওএস 7 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 12 এনএম টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও জি90টি চিপসেট দেওয়া হয়েছে। স্মুথ গেমিং এবং হিটিং থেকে বাঁচানোর জন্য এই ফোনে মাল্টি-ডায়মেনশনাল লিকুইড কুলিং টেকনোলজি যোগ করা হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে এআরএম মালি জি76 জিপিইউ দেওয়া হয়েছে।
48MP ডুয়েল সেলফি
কোম্পানির পক্ষ থেকে Infinix Zero 8 ফোনটি ডুয়েল পাঞ্চ হোল সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনের ফ্রন্ট প্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই সেলফি ক্যামেরার সাহায্যে ফোনটি 4কে ভিডিও রেকর্ডিং পর্যন্ত করতে সক্ষম।
64MP কোয়াড রেয়ার ক্যামেরা
Infinix Zero 8 এ ফোটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে ডায়মন্ড শেপে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX696 সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি ম্যাক্রো লেন্স ও একটি বোকে লেন্স দেওয়া হয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা 4কে ভিডিও রেকর্ডিংয়ের সঙ্গে সঙ্গে 960 এফসিএস স্লো মোশান ভিডিও রেকর্ড করতে পারে।
সিকিউরিটি ও পাওয়ার ব্যাকআপ
কোম্পানির পক্ষ থেকে Infinix Zero 8 ফোনটি 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এমএএইচ ব্যাটারীর সঙ্গে লঞ্চ করা হয়েছে। চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। সিকিউরিটির জন্য এই ফোনের ডানদিকের প্যানেলে দেওয়া পাওয়ার বাটনকেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড করা হয়েছে।
ভেরিয়েন্ট ও দাম
ইন্দোনেশিয়াতে Infinix Zero 8 ফোনটি একটিমাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 8 জিবি র্যাম ও 138 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনের মেমরি বাড়ানোর জন্য এতে মাইক্রোএসডি কার্ড স্লটও আছে। ফোনটি Rp. 3,799,000 দামে লঞ্চ করা হয়েছে যার ভারতীয় দর প্রায় 19,000 টাকা। ইন্দোনেশিয়াতে Infinix Zero 8 ফোনটি Black ও White কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












