ভারত সরকারের চাইনীজ অ্যাপ ব্যানড করার কাজ যেন শেষই হচ্ছে না। এই বছর জুন মাসের শেষের দিকে 59টি চীনা অ্যাপ ব্যানড করার পর এবার জনপ্রিয় অনলাইন গেম পাবজিসহ মোট 59টি অ্যাপ ব্যানড করা হয়েছে। বিখ্যাত মোবাইল গেম PUBG ছাড়াও CamCard, Baidu, Cut Cut, VooV, Tencent Weiyun, Rise of Kingdoms এবং Zakzak এর মতো বহু অ্যাপগুলি এই লিস্টের অন্তর্গত। কয়েক দিন আগেই সরকারের পক্ষ থেকে চীনের অত্যন্ত জনপ্রিয় দুটি অ্যাপ Baidu Search এবং Weibo ব্যানড করা হয়েছে এবং এদের নামও এই লিস্টে আছে। ব্যানড করার পর এখন গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর কোনো প্ল্যাটফর্ম থেকেই আর এই অ্যাপগুলি ডাউনলোড করা যাবে না।
আরও পড়ুন: মাত্র 6799 টাকা দামে লঞ্চ হল Xiaomi এর 5000mAh ব্যাটারীযুক্ত সস্তা স্মার্টফোন Redmi 9A
চীনের বিরুদ্ধে আরও একবার ডিজিটাল স্ট্রাইক করে দেশের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় একটি প্রেস রিলিজ জারি করেছে। এই নোটিশে সরকারের ব্যানড করা 118টি অ্যাপের নাম উল্লেখ করা হয়েছে। দেশের সুরক্ষা ব্যাবস্থার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিষিদ্ধ অ্যাপের লিস্টে পাবজি ছাড়াও আরও বহু জনপ্রিয় অ্যাপের নাম আছে। লিস্টে পাবজি মোবাইল লাইট, বাইদু, সুপার ক্লিন, শাওমির শেয়ারসেভ, উইচ্যাট ওয়ার্ক, সাইবার হান্টার ও এর লাইট ভার্সন, গেম অফ সুলতানস, গো এসএমএস প্রো, মার্বেল সুপার ওয়ারের পর্যন্ত নাম আছে।
দেখে নিন ব্যানড হওয়া 118টি অ্যাপের লিস্ট
ইন্ডিয়ান আর্মিও ব্যানড করেছে পাবজি
কিছু দিন আগে ভারতীয় সেনাবাহিনী তাদের সৈন্যদের জন্য Facebook, Instagram, Truecaller ও PUBG সহ মোট 89টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে। মূলত এইসব অ্যাপগুলি সেনার ব্যাক্তিগত তথ্যই যে চুরি করবে তা নয়, অফিসিয়াল তথ্য চুরি যাওয়ারও সম্ভাবনা আছে। তবে সেনাবাহিনীর ব্যানড করা অ্যাপের লিস্ট অপেক্ষাকৃত ছোট হলেও যথেষ্ট বেশি কঠোর। এখানে ক্লিক করে সেনাবাহিনীর ব্যানড করা অ্যাপের লিস্ট দেখে নিন।
আগেই ব্যানড করা হয়েছে TikTok সহ 59টি চাইনীজ অ্যাপ
এই বছরের জুন মাসের শেষের দিকে ব্যানড করা 59টি অ্যাপের লিস্টে TikTok ছাড়াও BigoLive, WeChat, Truecaller, Zoom ও Vigo Video সহ আরও অনেকগুলি জনপ্রিয় অ্যাপ আছে। চ্যাট অ্যাপ, টুল অ্যাপ, ফোটো এডিটিং অ্যাপ ও ভিডিও মেকিং অ্যাপসহ আরও কিছু ক্যাটাগরির অ্যাপ তখন ব্যানড করা হয়েছিল।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












