চীনের টেক কোম্পানি OPPO গত 2 সেপ্টেম্বর ভারতে তাদের ‘এফ’ সিরিজের প্রসার ঘটিয়ে এক সঙ্গে OPPO F17 ও OPPO F17 Pro নামে দুটি নতুন ফোন লঞ্চ করেছে। এর মধ্যে একদিকে যেমন OPPO F17 ফোনটির দাম কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি তেমনই OPPO F17 Pro ফোনটি আজ অর্থাৎ 7 সেপ্টেম্বর থেকে 22,990 টাকা দামে সেল করা হবে। কোম্পানির ‘এফ’ সিরিজের পর এবার শোনা যাচ্ছে কোম্পানি তাদের ‘এ’ সিরিজে নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে এবং এই ফোনটি OPPO A93 নামে লঞ্চ করবে।
আরও পড়ুন: জানা গেল Nokia 9.3 PureView এর ডিজাইন, এই ফোনে থাকবে 108MP + 64MP এর কোয়াড ক্যামেরা সেটআপ
বিখ্যাত টিপস্টার ইভান ব্লাস OPPO A93 সম্পর্কে তথ্য দিয়েছেন। ইভান তাঁর টুইটার হ্যান্ডেলে OPPO A93 এর কিছু ফোটো শেয়ার করেছেন যার থেকে ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কে জানা গেছে। ফোটো দেখে ফোনটিকে ভারতে লঞ্চ হওয়া OPPO F17 Pro এর মতোই মনে হয়েছে। এই ফোনে ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে ডিসপ্লের তিনদিক বেজল লেস করা হয়েছে এবং নিচের দিকে অপেক্ষাকৃত চওড়া বডি পার্ট আছে। স্ক্রিনের ওপরের বাঁদিকে ‘পিল’ শেপের হোল দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ওপরের ডানদিকে স্কোয়ার শেপে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
OPPO A93 ফোনটির লিক হওয়া ফোটো দেখে মনে করা হচ্ছে ওপ্পো তাদের ভারতে লঞ্চ করা OPPO F17 Pro বোনটিই গ্লোবাল মার্কেটে OPPO A93 নামে লঞ্চ করবে। ইভানের শেয়ার করা ফোটোয় ফোনটি ব্ল্যাক ও ব্লু কালার ভেরিয়েন্টে দেখানো হয়েছে এবং ভারতে ওপ্পো এফ17 প্রো ফোনটিও Magic Blue, Mate Black ও Metallic White কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি ভারতে ওপ্পো এফ17 প্রো ফোনটি 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরিসহ পেশ করা হয়েছে।
আরও পড়ুন: চীনা গেম PUBG এর জায়গা নেবে ‘Made in India’ FAU:G, হার মানবে অন্য সব গেম
OPPO F17 Pro
কোম্পানির পক্ষ থেকে OPPO F17 Pro ফোনটি 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.43 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডুয়েল পাঞ্চ হোলযুক্ত ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনের ডিসপ্লে 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট ও 60 হার্টস রিফ্রেসরেটে কাজ করে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে কালার ওএস 7.2 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি95 চিপসেটে রান করে।
OPPO F17 Pro তে ডুয়েল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। ফোনটির ব্যাক প্যানেলের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের মোনো লেন্স ও একই অ্যাপার্চার ও মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 30 ওয়াট VOOC Flash Charge 4.0 টেকনিকযুক্ত 4,015 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











