Samsung গত সপ্তাহে তাদের ‘গ্যালাক্সি এ’ সিরিজের নতুন স্মার্টফোন Samsung Galaxy A42 5Gএর ঘোষণা করেছিল। এই ফোনটি কোম্পানির পক্ষ থেকে গ্লোবাল মার্কেটে পেশ করা হয়েছিল এবং এর ফোটো ও স্পেসিফিকেশনও জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কোম্পানি তাদের এই নতুন ফোনের দাম সম্পর্কে কিছু জানায়নি। আজ প্রায় এক সপ্তাহ পর কোম্পানি এবার Samsung Galaxy A42 5G এর দাম ঘোষণা করল।
স্যামসাং জার্মানির পক্ষ থেকে Samsung Galaxy A42 5G এর দাম জানানো হয়েছে। একটি প্রেস বিঞ্জপ্তির মাধ্যমে কোম্পানি ফোনটির দাম ও কালার ভেরিয়েন্ট সম্পর্কে জানিয়েছে। স্যামসাং জানিয়েছে Samsung Galaxy A42 5G ফোনটি আগামী নভেম্বর মাস থেকে ইউরোপিয়ান মার্কেটে সেল করা হবে এবং এর দাম হবে 369 ইউরো অর্থাৎ প্রায় 32,000 টাকা। জার্মানিতে এই ফোনটি এখন একটিমাত্র স্টোরেজ ভেরিয়েন্টে Black, White ও Gray কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
Samsung Galaxy A42 5G
কোম্পানির এই নতুন ফোনটি ডিউড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 6.6 ইঞ্চির বড় ফুল এইচডি+ সুপার এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। Samsung Galaxy A42 5G এর ফ্রন্ট প্যানেলে ডিসপ্লের তিনদিক বেজল লেস এবং নিচের দিকে হালকা বডি পার্ট আছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হয়েছে।
আরও পড়ুন: লঞ্চ হতে চলেছে OPPO A93, জেনে নিন এই ফোনটির বিশেষত্ব
Samsung Galaxy A42 5G ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে এবং এটি কোম্পানির ওয়ানইউআই 2.1 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 690 চিপসেট দেওয়া হয়েছে। জার্মানিতে এই ফোনটি 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy A42 5G তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইটের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 5 মেগাপিক্সেলেরই ডেপ্থ সেন্সর আছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Nokia এর এইসব দুর্দান্ত ডিজাইনের ফোনগুলি কি এখনও আপনার মনে আছে?
Samsung Galaxy A42 5G ফোনটি ডুয়েল মোড 5জি (SA/NSA) এর সঙ্গে ডুয়েল 4জি ভোএলটিইও সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনে 3.5 এমএম অডিও জ্যাক আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। তবে কোম্পানি তাদের নতুন Samsung Galaxy A42 5G ফোনটি ভারতে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











