8GB RAM, 64MP কোয়াড ক‍্যামেরা ও 40 ওয়াট 4200 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল এই স্টাইলিশ Huawei স্মার্টফোন

এই মাসের শুরুতে Huawei আন্তর্জাতিক মঞ্চে তাদের ‘এনজয়’ সিরিজে দুটি নতুন 5G স্মার্টফোন Huawei Enjoy 20 ও Huawei Enjoy 20 Plus লঞ্চ করেছিল। গতকাল কোম্পানি তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর উদ্দেশ্যে তাদের ‘ওয়াই’ সিরিজে নতুন ফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Huawei Y9a লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি আপাতত শুধু চীনে পেশ করা হয়েছে। আশা করা হচ্ছে কোম্পানির এই মিড বাজেট স্মার্টফোনটি অন‍্যান‍্য মার্কেটেও সেল করা হচ্ছে।

আরও পড়ুন: Nokia এর এইসব দুর্দান্ত ডিজাইনের ফোনগুলি কি এখনও আপনার মনে আছে?

Huawei Y9a

কোম্পানির পক্ষ থেকে Huawei Y9a ফোনটি 92 শতাংশ স্ক্রিন টু বডি রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.63 ইঞ্চির বড় এফএইচডি+ বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে। Huawei Y9a ফোনটির ডিসপ্লে চারদিকে সাইড প‍্যানেলের সঙ্গে মেশানো এবং এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে কোনো নচ বা পাঞ্চ হোল দেওয়া হয়নি। এতে সেলফির জন্য পপ আপ মডিউল আছে।

Huawei Y9a ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ইএম‌ইউআই 10.1 এ কাজ করে। এক‌ইভাবে প্রসেসিঙের জন্য এতে 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত আক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক হেলিও জি80 চিপসেট দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 6 জিবি ও 8 জিবি র‍্যামযুক্ত দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এই দুটি ভেরিয়েন্টেই 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে মালী জি52 জিপিইউ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জানা গেল Nokia 9.3 PureView এর ডিজাইন, এই ফোনে থাকবে 108MP + 64MP এর কোয়াড ক‍্যামেরা সেট‌আপ

ফোটোগ্রাফির জন্য  Huawei Y9a তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরার সঙ্গে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম‍্যাক্রো লেন্স আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Huawei Y9a তেএফ/2.2 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের পপ আপ ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Huawei Y9a ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 হেডফোন জ‍্যাক ও অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটি ফিচারসহ সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 40 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,200 এম‌এএইচ ব‍্যাটারী আছে। Huawei Y9a ফোনটি Midnight Black, Space Silver ও Sakura Pink কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।। তবে ফোনটির দাম সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here