OPPO এই মাসের শুরুতে ভারতীয় বাজারে তাদের ‘এফ’ সিরিজের নেক্সট জেনারেশন পেশ করে একসঙ্গে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। ফোনদুটি OPPO F17 এবং OPPO F17 Pro নামে পেশ করা হয়েছে। এর মধ্যে OPPO F17 Pro ফোনটিকে এই বছরের সবচেয়ে স্লিম ফোন বলা হয়েছে এবং OPPO F17 ফোনটিও যথেষ্ট সুন্দর এবং আকর্ষণীয় লুকের সঙ্গে লঞ্চ করা হয়েছে। OPPO F17 Pro ফোনটি গত 7 সেপ্টেম্বর থেকে 22,900 টাকা দামে সেল করা শুরু হয়ে গেছে। অন্যদিকে OPPO F17 ফোনটির আজ থেকে প্রিঅর্ডার শুরু হয়ে গেছে এবং আগামী 21 সেপ্টেম্বর থেকে সেল করা হবে।
আরও পড়ুন: Jio Vs Airtel: 2GB ডেইলি ডেটা ও ফ্রি ভয়েস কলিংসহ কোন প্ল্যানটি বেস্ট?
OPPO F17 ফোনটি লঞ্চের সময় কোম্পানি ফোনটির সমস্ত ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে দিলেও ফোনটির দাম সম্পর্কে কিছু ঘোষণা করেনি। কিন্তু আজ ফোনটির দাম ও ভেরিয়েন্ট সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। OPPO F17 ফোনটি দুটি ভেরিয়েন্টে সেল করা হবে যার মধ্যে 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 17,990 টাকা এবং 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 19,990 টাকা রাখা হয়েছে। আজ থেকে ফোনটি প্রিঅর্ডার বুক করা যাচ্ছে এবং আগামী 21 সেপ্টেম্বর থেকে দেশের অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি অফলাইন রিটেইল স্টোরেও ফোনটি সেল করা হবে।

OPPO F17
কোম্পানির পক্ষ থেকে OPPO F17 ফোনটি 2.5ডি কার্ভড ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটি 6.44 ইঞ্চির ফুল এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার টেকনিক যোগ করা হয়েছে। ফোনটির দুটি ভেরিয়েন্টই Navy Blue, Classic Silver ও Dynamic Orange কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
আরও পড়ুন: Jio কে টেক্কা দিতে Airtel নিয়ে এল সস্তায় আনলিমিটেড ডেটা ও ভয়েস কলিং, দেখে নিন কোন প্ল্যানটি বেস্ট
ফোটোগ্রাফির জন্য OPPO F17 এর ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইটের সঙ্গে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। এর সঙ্গে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের মোনো লেন্স ও 2 মেগাপিক্সেলেরই রেট্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে কালারওএস 7.2 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 চিপসেট দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য OPPO F17 এ অ্যাড্রিনো 610 জিপিইউ আছে। এই ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। পাওয়ার ব্যাকআপের জন্য OPPO F17 ফোনটিতে 30 ওয়াট VOOC ফ্ল্যাশ চার্জ 4.0 টেকনোলজিযুক্ত ব্যাটারী দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










