Jio Vs Airtel: 2GB ডেইলি ডেটা ও ফ্রি ভয়েস কলিংসহ কোন প্ল‍্যানটি বেস্ট?

প্রতিটি টেলিকম কোম্পানি ইউজারদের আকর্ষণ করার জন্য নতুন নতুন প্ল‍্যান পেশ করতে থাকে। এর মধ্যেই Airtel কয়েক দিন আগে তাদের প্রিপেইড প্ল‍্যানের পোর্টফোলিওতে 599 টাকা দামের প্ল‍্যান লঞ্চ করেছে। এই প্ল‍্যানে প্রতিদিন 2 জিবি ডেটা ও ফ্রি ভয়েস কলিং ছাড়াও আরও কিছু বেনিফিট পাওয়া যায়। এক‌ই দামে রিলায়েন্স জিওর কাছেও প্রতিদিন 2 জিবি ডেটাওয়ালা প্রিপেইড প্ল‍্যান আছে। এই দুটি প্ল‍্যানেই প্রতিদিন 2 জিবি করে ইন্টারনেট ডেটা পাওয়া যায়। কিন্তু এ সত্ত্বেও এই প্ল‍্যানদুটিতে যথেষ্ট পার্থক্য আছে। চলুন জেনে নেওয়া যাক 599 টাকা দামে জিও ও এয়ারটেলের মধ্যে কোন প্ল‍্যানটি বেস্ট। 

আরও পড়ুন: মৃত্যুর কারণ PUBG ব‍্যানড, পশ্চিমবঙ্গে আত্মঘাতী 21 বছরের যুবক

প্রতিদিন পাওয়া যায় 2GB ডেটা

রিলায়েন্স জিও ও এয়ারটেলের 599 টাকা দামের প্ল‍্যানে প্রতিদিন 2 জিবি করে ইন্টারনেট ডেটা পাওয়া যায়। এছাড়াও এই প্ল‍্যানদুটিতে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস দেওয়া হয়। জিওর 599 টাকা দামের প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 84 দিন। অর্থাৎ ইউজাররা এই প্ল‍্যানটি রিচার্জ করলে মোট 168 জিবি ডেটা পাবেন। তবে এয়ারটেলের প্ল‍্যানটি 56 দিনের ভ‍্যালিডিটির সঙ্গে পাওয়া যায় এবং এই প্ল‍্যানে প্রতিদিন 2 জিবি করে মোট 112 জিবি ডেটা উপভোগ করা যায়। ভ‍্যালিডিটির দিক থেকে দেখা যাচ্ছে এয়ারটেলের চেয়ে জিও অনেকটাই এগিয়ে, কারণ ভ‍্যালিডিটি বেশি থাকায় এই প্ল‍্যানের সমস্ত বেনিফিট বেশি দিন ধরে উপভোগ করা যাবে। 

আনলিমিটেড ফ্রি কলিং

ভয়েস কলিঙের জন্য এয়ারটেল যে কোনো নেট‌ওয়ার্কে আনলিমিটেড ফ্রি ভয়েস কলিং উপভোগ করার সুযোগ দেয়। জিওর 599 টাকা দামের প্ল‍্যানে জিও টু জিও বিনামূল্যে আনলিমিটেড কল করা যায়। কিন্তু অফ নেট কল অর্থাৎ অন‍্য নেট‌ওয়ার্কে কল করার জন্য এই প্ল‍্যানে 3,000 FUP মিনিট দেওয়া হয়। এই কলিং মিনিট শেষ হয়ে যাওয়ার পর অন্য নেট‌ওয়ার্কে কল করার জন্য আলাদা ভাবে রিচার্জ করাতে হবে। তবে কোনো ইউজার যদি কম কল এবং বেশি ডেটা উপভোগ করতে চান তবে নিঃসন্দেহে তাঁর জন্য জিওর প্ল‍্যানটি বেশি সুবিধার।

আরও পড়ুন: ভারতে ফিরতে পারে PUBG Mobile, জেনে নিন কিভাবে

ফ্রি অ্যাপ

এয়ারটেলের এই প্ল‍্যানে এক বছরের জন্য ডিজনী+ হটস্টারের সাবস্ক্রিপশন পাওয়া যায়। এই সাবস্ক্রিপশনের দাম 399 টাকা। এছাড়াও এই প্ল‍্যানে এয়ারটেল এক্সট্রীমের সাবস্ক্রিপশন দেওয়া হয় যেখানে 400+ লাইভ টিভি চ্যানেল, আনলিমিটেড মুভি ও টিভি শো উপভোগ করা যায়। এছাড়াও এই প্ল‍্যানে ফ্রি হ‍্যালোটিউনস, Wynk Music এবং রিচার্জ করার পর ফাস্ট‍্যাগ (Fastag) কিনলে 150 টাকার ক‍্যাশব‍্যাক পাওয়া যায়। 

এক‌ইভাবে জিওর প্ল‍্যানটি রিচার্জ করলে ইউজারদের জিও সাওয়ান ও জিও সিনেমা ছাড়াও আরও অনেকগুলি জিও অ‍্যাপের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়। তবে কোম্পানির এই প্ল‍্যানের মাইনাস পয়েন্ট হিসেবে বলা যেতে পারে এই প্ল‍্যানে ডিজনী+ হটস্টারের সাবস্ক্রিপশন দেওয়া হয় না। অথচ আর কিছু দিন পর IPL 2020 শুরু হতে চলেছে এবং আইপিএলের ম‍্যাচগুলি ডিজনী+ হটস্টারে বিনামূল্যে দেখা যায়।

আরও পড়ুন: খুব সহজেই লুকানো যায় WhataApp এর সিক্রেট চ‍্যাট, জেনে নিন পদ্ধতি

অবশেষে, এই দুটি প্ল‍্যানের মধ্যে থেকে ইউজারদের নিজেদের প্রয়োজন অনুযায়ী প্ল‍্যান রিচার্জ করা উচিত। অর্থাৎ যারা বেশি ডেটা ব‍্যবহার করেন তাদের জন্য জিওর প্ল‍্যান বেস্ট। আবার কেউ যদি ফ্রি ডেটা ও কলিঙের সঙ্গে ডিজনী+ হটস্টারের সাবস্ক্রিপশন উপভোগ করতে চান তবে তাঁর জন্য এয়ারটেলের প্ল‍্যানটি বেস্ট। তবে সবার আগে প্রত‍্যেক ইউজারের নিজের এলাকায় কোন নেটওয়ার্ক বেশি ভালো তা দেখে নেওয়া দরকার।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here