IPL 2020 এর আয়োজন এই বছর করোনা মহামারির কারণে সংযুক্ত আরব আমিরাত (UAE) তে আয়োজন করা হয়েছে। কিন্তু ভারতে এখন থেকেই আইপিএল নিয়ে উৎসাহ এবং উত্তেজনা শুরু হয়ে গেছে। যাতে ভারতীয় ক্রিকেট প্রেমী মোবাইল ইউজাররা বাড়ি বসেই আইপিএল দেখতে পারেন তাই মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স জিও একটি নতুন ট্যারিফ প্ল্যান পেশ করেছে। ‘জিও ক্রিকেট প্ল্যান’ হিসেবে লঞ্চ করা এই প্ল্যানে ডেটা ও ভয়েস কল ছাড়াও এক বছরের জন্য ডিজনী+ হটস্টারের VIP এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
ক্রিকেট প্রেমীদের জন্য কোম্পানি নতুন 598 টাকা দামের প্ল্যান পেশ করেছে। এই প্ল্যানটি রিচার্জ করলে ইউজাররা পুরো এক বছরের জন্য ডিজনী+ হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন। এই সাবস্ক্রিপশনের সাহায্যে জিও ইউজাররা বিনামূল্যে আইপিএল উপভোগ করতে পারবেন। ফ্রি সাবস্ক্রিপশন ছাড়াও কোম্পানি এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটির ভ্যালিডিটি 56 দিন। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করলে মোট 112 জিবি ডেটা পাওয়া যায়।
598 টাকা দামের এই প্রিপেইড প্ল্যানটি ছাড়াও কোম্পানির কাছে ক্রিকেট প্রেমীদের জন্য 401 টাকা, 777 টাকা, 2,599 টাকা ও 499 টাকার প্ল্যান আছে। এছাড়া ডিজনী+ হটস্টারের VIP সাবস্ক্রিপশনের সঙ্গে কিছু ডেটা অ্যাড অন প্ল্যানও আছে। এই প্ল্যানগুলির দাম 612 টাকা, 1,004 টাকা, 1,206 টাকা এবং 1,208 টাকা।
আরও পড়ুন: 22 সেপ্টেম্বর Nokia এর বড় ইভেন্ট, লঞ্চ হতে পারে Nokia 3.4, Nokia 7.3 এবং Nokia 9.3 PureView
499 টাকার CRICKET PACK
কোম্পানি তাদের 499 টাকা দামের নতুন প্ল্যানটি ডিজনী+ হটস্টার ক্যাটাগরিতেই লিস্টেড করেছে। এই 499 টাকা দামের ফুল সিজন ক্রিকেট প্যাকটি একটি ডেটা অ্যাড অন প্ল্যান। এই প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন। সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে ইউজারদের প্রতিদিন 1.5 জিবি করে ডেটা দেওয়া হয়। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করে ইউজাররা মোট 84 জিবি ইন্টারনেট ডেটা উপভোগ করতে পারবেন।
জিওর অন্যান্য প্ল্যানের মতোই এই প্ল্যানেও জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। আগেই জানিয়েছি এই প্ল্যানে এক বছরের জন্য ডিজনী+ হটস্টারের সাবস্ক্রিপশন দেওয়া হয় এবং এই সাবস্ক্রিপশনের দাম 399 টাকা।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারী ও 7 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল নতুন স্মার্টফোন, দাম মাত্র 8499 টাকা
এইসব প্ল্যানে পাওয়া যাবে ক্রিকেট কভারেজ
জানিয়ে রাখি জিও ক্রিকেট প্ল্যানে ক্রিকেট প্রেমীরা ডিজনী+ হটস্টার অ্যাপের সাহায্যে ফ্রিতে লাইভ ড্রীম 11 আইপিএল ম্যাচ দেখতে পারবেন। এই প্ল্যানে এক মাস থেকে শুরু করে এক বছর পর্যন্ত ভ্যালিডিটির বিভিন্ন প্রিপেইড প্ল্যান আছে। তবে প্ল্যানের ভ্যালিডিটি যাই হোক না কেন ডিজনী+ হটস্টারের সাবস্ক্রিপশন পাওয়া যাবে পুরো এক বছরের জন্য।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












