টেক কোম্পানি Tecno আজ ভারতীয় বাজারে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি তাদের এই নতুন ফোনটি Tecno Spark Power 2 Air নামে লো বাজেট সেগমেন্টে পেশ করা হয়েছে। কোম্পানি তাদের নতুন Tecno Spark Power 2 Air ফোনটি 6,000 এমএএইচ ব্যাটারী ও 7 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে মাত্র 8,499 টাকা দামে মার্কেটে এনেছে। শপিং সাইট ফ্লিপকার্টে এই নতুন ফোনটি সেল করা হচ্ছে।
আরও পড়ুন: খুব তাড়াতাড়ি 4G স্মার্টফোন আনতে পারে Airtel, প্রতিযোগিতার মুখে Jio
Tecno Spark Power 2 Air
কোম্পানির নতুন Tecno Spark Power 2 Air ফোনটি 20.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 1640 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 7 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে আছে। এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 90.6 শতাংশ এবং এর ডিসপ্লে 480 নিটস ব্রাইটনেস সাপোর্টেড।
কোম্পানির পক্ষ থেকে Tecno Spark Power 2 Air ফোনটি অ্যান্ড্রয়েড 10 যুক্ত হাইওএস 6.1 এ কাজ করে। এছাড়া প্রসেসিঙের জন্য এতে 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়াডকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও এ22 চিপসেট দেওয়া হয়েছে। ভারতে ফোনটি 3 জিবি র্যাম ও 32 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে। মেমরি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
আরও পড়ুন: Vodafone Idea এর বাজিমাত, লঞ্চ হল 100GB ডেটাওয়ালা প্ল্যান
ফোটোগ্রাফির জন্য Tecno Spark Power 2 Air এর ব্যাক প্যানেলে ওপরের ডানদিকে ভার্টিক্যাল শেপে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে দুটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স ও একটি এআই সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
Tecno Spark Power 2 Air ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনে 3.5 এমএম হেডফোন জ্যাক আছে। সিকিউরিটির জন্য এতে ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6,000 এমএএইচের ব্যাটারী আছে। ভারতে Tecno Spark Power 2 Air ফোনটি 8,499 টাকা দামে সেল করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










