ভিভোর লঞ্চ করা ‘এক্স50’ সিরিজের ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন তাদের সুন্দর ফোটোগ্ৰাফি ফিচার ও গিম্বল লেন্স টেকনিকের দৌলতে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল। এই সিরিজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোম্পানি টেক মঞ্চে এই সিরিজের একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে Vivo X50e 5G নামের নতুন স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনটি আপাতত তাইবানে লঞ্চ করা হয়েছে এবং আগামী দিনে বিশ্বের অন্যান্য মার্কেটে পেশ করা হবে।
Vivo X50e 5G
এই ফোনটি 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.44 ইঞ্চির ফুল এইচডি+সুপার এমোলেড ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। Vivo X50e 5G এর ডিসপ্লের তিন দিক বেজল লেস এবং নিচের দিকে অল্প চিন পার্ট রয়েছে। কোম্পানি এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করেছে। এই ফোনটির ডায়মেনশন 162.05 × 74.97 × 8 88 – 8.96এমএম এবং ওজন 200 গ্ৰাম।
Vivo X50e 5G ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ফনটাচ ওএস 10 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 765জি চিপসেট দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে 8 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়।
আরও পড়ুন: ওয়েবসাইটে লিস্টেড হল MediaTek Helio P22 SoC ও 3GB RAM যুক্ত সস্তা ফোন
ফোটোগ্ৰাফির জন্য Vivo X50e 5G তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.46 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের টেলিফোটো পোর্ট্রেট লেন্স, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Vivo X50e 5G একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এমএম অডিও জ্যাক, এনএফসি ও অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,350 এমএএইচের ব্যাটারী আছে।
আরও পড়ুন: 5000mAh ব্যাটারী ও 6.6 inch ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল সস্তা স্মার্টফোন, তবে কি বেসামাল Xiaomi-Realme?
দাম
তাইবানে Vivo X50e 5G ফোনটি 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজসহ একটিমাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটি Night ও Water Mirror কালার ভেরিয়েন্টে TWD 13,990 দামে সেল করা হবে। ভারতীয় টাকায় এই দাম প্রায় 35,600 টাকার কাছাকাছি। কোম্পানির পক্ষ থেকে তাদের এই নতুন ফোনটি ভারতে পেশ করা হবে কি না সেবিষয়ে এখনই সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











