5000mAh ব‍্যাটারী ও 6.6 inch ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল সস্তা স্মার্টফোন, তবে কি বেসামাল Xiaomi-Realme?

কয়েক দিন আগেই ইনফিনিক্স পাকিস্তানে শক্তিশালী ব‍্যাটারী ও লার্জ ডিসপ্লের সঙ্গে Infinix Hot 10 লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনটির লাইট ভার্সন Infinix Hot 10 Lite নামে আন্তর্জাতিক মঞ্চে পেশ করেছে। Infinix Hot 10 Lite এ 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনে Infinix Hot 10 এর মতোই 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। চলুন জেনে নেওয়া যাক Infinix Hot 10 Lite এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে।

আরও পড়ুন: 12GB RAM এর সঙ্গে ওয়েবসাইটে লিস্টেড হল OnePlus 8T, ভারতে লঞ্চ 14 অক্টোবর

ডিজাইন

Infinix Hot 10 Lite ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনটির ডিসপ্লের তিন দিক বেজল লেস এবং নিচের দিকে চিন পার্ট আছে। ফোনের নিচের প‍্যানেলে 3.5 এম‌এম অডিও জ‍্যাক, স্পীকার গ্ৰিল ও চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে এল‌ইডি ফ্ল‍্যাশ লাইটসহ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এছাড়া Infinix Hot 10 Lite এর ব‍্যাক প‍্যানেলে ওপরের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

স্পেসিফিকেশন

Infinix Hot 10 Lite ফোনটিতে 720 × 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.6 ইঞ্চির আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও এ20 চিপসেটে রান করে। এতে 2 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন: 12 অক্টোবর লঞ্চ হবে স্লিক ডিজাইনযুক্ত OPPO Reno4 F

ফোটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে দুটি QVGA সেন্সর আছে। সেলফির জন্য কোম্পানি এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করেছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব‍্যাটারী একবার ফুল চার্জ হ‌ওয়ার পর 33 ঘন্টা টকটাইম দিতে সক্ষম।

সিকিউরিটির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। Infinix Hot 10 Lite ফোনটি একটি ডুয়েল সিম ফোন যা অ্যান্ড্রয়েড 10 (গো এডিশন) অপারেটিং সিস্টেমে কাজ করে।

আরও পড়ুন: OPOO ফ্রেঞ্চ ওপেনে হোস্ট করল 5G ভিডিও কল

দাম

কোম্পানির পক্ষ থেকে Infinix Hot 10 Lite ফোনটি 2 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজযুক্ত একটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটি চারটি কালার ভেরিয়েন্টে পেশ করা হবে, তবে এখনও পর্যন্ত কালারগুলি সম্পর্কে জানা যায়নি। নাইজেরিয়াতে ফোনটির দাম রাখা হয়েছে NGN 45,400 (প্রায় 8,700 টাকা) এবং ঘানাতে ফোনটি GHS 599 (প্রায় 7,600 টাকা) দামে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here