17 অক্টোবর ভারতে আসছে শক্তিশালী ফিচার ও কম দামের Pixel 4a

গুগল আজ তাদের নতুন পিক্সেল 5 ও পিক্সেল 4এ 5জি লঞ্চ করেছে। কিন্তু ভারতে কোম্পানি এই ফোনদুটির বদলে গুগল পিক্সেল 4এ লঞ্চ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। কোম্পানি ফোনটির লঞ্চ ডেট পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে। ভারতে আগামী 17 অক্টোবর Google Pixel 4a লঞ্চ করা হবে এবং ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। লঞ্চ ডেট ঘোষণার আগেই ফোনটির একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছিল, তবে সেখানে ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কিছু বলা হয়নি। সেখানে শুধুমাত্র “কামিং সুন” কথাটি লেখা ছিল।

আরও পড়ুন: Android 11 ও 8GB RAM এর লঞ্চ হল Google Pixel 5 ও Pixel 4A 5G, কড়া প্রতিযোগিতায় চাইনিজ ব্র‍্যান্ড

দিম ছাড়া ফোনটির প্রায় সব তথ্য‌ই আমাদের জানা আছে কারণ কোম্পানি গত আগস্ট মাসে গ্লোবাল মার্কেটে এই ফোনটি লঞ্চ করেছিল। গুগল সেই ইভেন্টের মঞ্চে দাঁড়িয়েই তাদের গুগল পিক্সেল 5 ও পিক্সেল 4এ 5জি সম্পর্কে ঘোষণা করেছিল যা আজ লঞ্চ করা হয়েছে। 

Google Pixel 4a

গুগল তাদের লেটেস্ট Google Pixel 4a ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.81 ইঞ্চির ফুল এইচডি+ ওএল‌ইডি ডিসপ্লেযুক্ত। ফোনের ফ্রন্ট প‍্যানেলের তিনদিক বেজল লেস এবং ওপরের বাঁদিকে পাঞ্চ হোল অবস্থিত। Google Pixel 4a তে অল‌ওয়েজ অন ডিসপ্লে দেওয়া হয়েছে যা এইচডিআর এবং 443 পিপিআই সাপোর্ট করে।

আরও পড়ুন: 64MP ক‍্যামেরা ও 6.67 inch পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Xiaomi Mi 10T Lite

Google Pixel 4a ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেটে রান করে। কোম্পানি এই ফোনে 6 জিবি র‍্যাম যোগ করেছে যা 128 জিবি মেমরিযুক্ত। 

ফোটোগ্রাফির জন্য Google Pixel 4a এর ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে স্কয়ার শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যা এইচডিআর+, পোর্ট্রেট মোড, নাইট সাইট, ওআইএস এবং ভিডিও স্টেবিলাইজেশন ফিচারযুক্ত। সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন: সবচেয়ে শক্তিশালী প্রসেসর ও 108MP ক‍্যামেরার সঙ্গে এল Mi 10T Pro ও Mi 10T, বদলে যাবে স্মার্টফোনের ইতিহাস

Google Pixel 4a ফোনটি 4জি ভোএলটিই ফিচারের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এতে এন‌এফসি, 3.5 এম‌এম জ‍্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,140 এম‌এএইচ ব‍্যাটারী আছে। Google Pixel 4a ফোনটি জেট ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here