দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স্যামসাং কয়েক দিন আগে ভারতে তাদের ‘গ্যালাক্সি এম’ সিরিজে 7,000 এমএএইচের ব্যাটারীযুক্ত Galaxy M51 লঞ্চ করেছিল। আমাদের পাওয়া নতুন তথ্য অনুযায়ী কোম্পানি এই সিরিজে Samsung Galaxy M Prime নামে একটি নতুন ফোন লঞ্চের পরিকল্পনা করছে। আমাজন ইন্ডিয়ার লিস্ট থেকে Samsung Galaxy M Prime এর স্পেসিফিকেশন ও লুক সম্পর্কে জানা গেছে। তবে লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি।
আরও পড়ুন: Samsung Galaxy S20 FE vs OnePlus 8 Pro: দেখে নিন কোন ফ্ল্যাগশিপ ফোনটি এগিয়ে
আমাজন ইন্ডিয়াতে এই নতুন ফোনের সঙ্গে ‘Coming Soon’ লেখা আছে। মনে করা হচ্ছে আগামী 17 অক্টোবর থেকে শুরু হওয়া Amazon Great Indian Festival সেলে পেশ করা হবে। লিস্ট থেকে Samsung Galaxy M Prime এর চিপসেট, ক্যামেরা ও ব্যাটারী সম্পর্কে জানা গেছে। স্পেসিফিকেশনের দিক থেকে ফোনটি আনেকটা Samsung Galaxy M31 এর মতো এবং ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে পেশ করা হতে পারে।
আমাজনের আগামী সেলে Samsung Galaxy M Prime এর দাম ঘোষণা করা হবে। লিস্টিং অনুযায়ী, ফোনটি Infinity-U ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। তবে এতে AMOLED প্যানেল থাকবে না LCD প্যানেল তা জানা যায়নি। ফোনটির ব্যাক প্যানেলে রেক্ট্যাঙ্গুলার কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ডিজাইনের দিক থেকে ফোনটি অনেকটাই Samsung Galaxy M31 এর মতো।
Samsung Galaxy M Prime এর রেয়ার ক্যামেরা সেটআপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও একটি 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনে সেলফির জন্য 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর থাকবে এবং এই ক্যামেরা স্লো মোশান, 4K ভিডিও রেকর্ডিং, AR Doodle সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার দেওয়া হবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy M Prime এ 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে। এই ফোনটি 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Exynos 9611 চিপসেটে রান করবে। জানিয়ে রাখি কোম্পানি আগামীকাল অর্থাৎ 8 অক্টোবর ভারতে তাদের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এফ41 লঞ্চ করবে। বিকেল 5:30 টার সময় একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে Samsung Galaxy F41 ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানি এই ফোনটির ডিসপ্লে, ক্যামেরা ও ব্যাটারী সম্পর্কে জানিয়ে দিয়েছে। কোম্পানির নতুন ‘গ্যালাক্সি এফ’ সিরিজের প্রথম স্মার্টফোন হতে চলেছে Samsung Galaxy F41। অফিসিয়াল টীজার দেখে ফোনটি কোম্পানির ‘গ্যালাক্সি এম’ সিরিজের ফোনগুলির মতোই দেখতে। স্যামসাং তাদের আগামী Samsung Galaxy F41 ফোনটি রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












