টেক কোম্পানি ওপ্পো কিছু দিন আগে আন্তর্জাতিক মঞ্চে তাদের OPPO A73 স্মার্টফোন লঞ্চ করেছিল। টিউনজশিয়াতে লঞ্চ করা এই ফোনটিকে ভারতে লঞ্চ করা OPPO F17 এর রিব্র্যান্ডেড ভার্সন বলা হচ্ছে। OPPO A73 লঞ্চের পর এবার কোম্পানি এই ফোনটির শক্তিশালী ভার্সন লঞ্চের কথা ভাবছে। OPPO A73 একটি 4জি স্মার্টফোন ছিল, এবার কোম্পানি OPPO A73 5G লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ফোনটির অফিসিয়াল ঘোষণার আগেই আমরা ফোনটির রেন্ডার ইমেজ ও স্পেসিফিকেশন জানতে পেরেছি।
আরও পড়ুন: আমাজন ইন্ডিয়াতে লিস্টেড হল ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোন, OnePlus Nord N10 নামে শীঘ্রই হতে পারে লঞ্চ
আমাদের পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী OPPO A73 5G ফোনটি শীঘ্রই টেক মঞ্চে পেশ করা হবে। যে ছবি আমরা পেয়েছি তাতে স্পষ্ট দেখা যাচ্ছে ফোনের স্ক্রিনে ওপরের বাঁদিকে সেলফি ক্যামেরা সেন্সরযুক্ত পাঞ্চ হোল কাটআউট দেওয়া হবে। এই ফোনের স্ক্রিন বেজল লেস এবং স্ক্রিনের নিচের দিকে হালকা চিন পার্ট থাকবে। ফোনটির নিচের প্যানেলে ইউএসবি পোর্টের সঙ্গে 3.5 এমএম অডিও জ্যাক পাওয়া যেতে পারে।
OPPO A73 5G এর ব্যাক প্যানেলের ডিজাইন ফোনটির 4জি ভার্সনের মতোই। ফোনটির ব্যাক প্যানেলে ওপরের ডানদিকের কোণায় স্কোয়ার শেপে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে তিনটি ক্যামেরা সেন্সরের সঙ্গে একটি ফ্ল্যাশ লাইট আছে। ফোনটির ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি এবং নিচের ডান দিকে ভার্টিক্যাল শেপে কোম্পানির ব্র্যান্ডিং রয়েছে। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন ও বাঁদিকের প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হল সস্তা Google Pixel 4A, এতে আছে বিশেষ ক্যামেরা ফিচার
OPPO A73 5G
আমাদের পাওয়া তথ্য অনুযায়ী OPPO A73 5G ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনের স্ক্রিন 90 হার্টস রিফ্রেসরেটে কাজ করবে। OPPO A73 5G এর ডায়মেনশন 161 × 75 × 7.9 এমএম এবং ওজন 177 গ্ৰাম হবে বলে জানা গেছে।
OPPO A73 5G ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে কালার ওএস 7.2 তৈ কাজ করবে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক ডায়মেনসিটি 720 চিপসেট দেওয়া হতে পারে। রিপোর্টে OPPO A73 5G ফোনটির 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরিযুক্ত একটি মাত্র ভেরিয়েন্টের কথা উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: Reliance Jio, Airtel না Vodafone Idea কোন কোম্পানির 399 টাকার প্ল্যানটি বেস্ট, দেখে নিন তুলনা
ফোটোগ্ৰাফির জন্য OPPO A73 5G এর ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইটসহ এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের ক্ষমতাসম্পন্ন এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের একটি তৃতীয় সেন্সর দেওয়া হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।
OPPO A73 5G ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন হবে যা 5জি এর সঙ্গে সঙ্গে 4জি ভোএলটিই সাপোর্ট করবে। 3.5 এমএম অডিও জ্যাক ও বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য OPPO A73 5G তে 18 ওয়াট VOOC ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 4,040 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে বলে জানা গেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












