ভারতে লঞ্চ হল সস্তা Google Pixel 4A, এতে আছে বিশেষ ক‍্যামেরা ফিচার

অবশেষে ভারতে চলে এল Google Pixel 4A। পিক্সেল ফ‍্যানদের এই ফোনটির জন্য অধীর অপেক্ষা আজ শেষ হল। কোম্পানির পক্ষ থেকে ফোনটির দাম ঘোষণার সঙ্গে সঙ্গে সেল ডেট সম্পর্কেও জানিয়ে দিয়েছে। এই ফোনটি ভারতের আগে গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছিল। তাই ফোনটির থাম ছাড়া অন্য সব তথ্য আগে থেকেই জানা আছে। এক নজরে Google Pixel 4A এর দাম ও সেল ডিটেইলসের সঙ্গে অন‍্যান‍্য ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক। কিন্তু তার আগে জানিয়ে রাখি কিছু দিন আগে গ্লোবাল মার্কেটে লঞ্চ করা Google Pixel 4A 5G ফোনটি ভারতে লঞ্চ করা হবে না। তাই আপাতত ইউজারদের Google Pixel 4A ফোনটি দিয়েই খুশি থাকতে হবে।

আরও পড়ুন: এখন আরও শক্তিশালী Samsung Galaxy A21s, লঝ হল 128GB স্টোরেজ ভেরিয়েন্ট

ডিজাইন

কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন Google Pixel 4A ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফ্রন্ট প‍্যানেলে ডিসপ্লের ওপরের বাঁদিকে সেলফি ক‍্যামেরাসহ এই পাঞ্চ হোল কাট‌আউট অবস্থিত। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে তিন দিক বেজল লেস এবং নিচের দিকে অল্প বডি পার্ট রয়েছে। ফোনটির নিচের প‍্যানেলে স্পীকার গ্ৰিল ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ম‍্যাট ফিনিশ দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে স্কোয়ার শেপে এল‌ইডি ফ্ল‍্যাশ লাইটসহ সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপের ঠিক নিচে মাঝ বরাবর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে গুগলের ব্র‍্যান্ডিং আছে।

সুন্দর ডিসপ্লে

গুগল তাদের লেটেস্ট Google Pixel 4a ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এটি 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.81 ইঞ্চির ফুল এইচডি+ ওএল‌ইডি ডিসপ্লেযুক্ত। এই ফোনে অল‌ওয়েজ অন ডিসপ্লে দেওয়া হয়েছে যা এইচডিআর এবং 443 পিপিআই সাপোর্ট করে।

আরও পড়ুন: 6000mAh ব‍্যাটারী, sAMOLED ডিসপ্লে ও 64MP ক‍্যামেরাসহ চলে এল Samsung Galaxy F41

শক্তিশালী হার্ডওয়্যার

কোম্পানি তাদের Google Pixel 4a ফোনটি স্ন‍্যাপড্রাগন চিপসেটের সঙ্গে পেশ করেছে এবং তাই এটি অত্যন্ত সমালোচিত হচ্ছে। এই ফোনটি 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেটে রান করে। 8 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত এই চিপসেট অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি যথেষ্ট ব‍্যাটারী এফিসিয়েন্ট‌ও বটে। এছাড়া এই ফোনে 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনে প্রিলোডেড গুগল অ্যাসিসট‍্যান্ট পাওয়া যায়।

অনবদ্য সিঙ্গেল ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য Google Pixel 4a এর ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে স্কয়ার শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যা এইচডিআর+, পোর্ট্রেট মোড, নাইট সাইট, ওআইএস এবং ভিডিও স্টেবিলাইজেশন ফিচারযুক্ত। সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন: 6টি ক‍্যামেরা ও 8GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল নতুন স্মার্টফোন, এতে আছে 6.85 inch ডিসপ্লে ও 33W 4500mAh ব‍্যাটারী

ব‍্যাটারী ও কানেক্টিভিটি

Google Pixel 4a ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 4জি ভোএলটিই ফিচারের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এতে এন‌এফসি, 3.5 এম‌এম জ‍্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,140 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

দাম

ভারতে Google Pixel 4a ফোনটির দাম রাখা হয়েছে 31,999 টাকা। তবে আগামী 16 অক্টোবর থেকে ফ্লিপকার্টে ফোনটি 29,999 টাকা দামে সেল করা হবে। ফোনটি শুধু জাস্ট ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে গুগল নেস্ট অডিও পেশ করেছে যার দাম 7,999 টাকা। Google Pixel 4a এর মতোই এই ডিভাইসটিও ফ্লিপকার্টে ডিসকাউন্ট দিয়ে 6,999 টাকা দামে বেচা হবে। নেস্ট অডিও চক ও চারকোল কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্ট ছাড়া রিলায়েন্স রিটেইল ও টাটা ক্লিকসহ গোটা দেশের রিটেইল স্টোরে বেচা হবে। ভারতে Google Pixel 4a ফোনটিকে iPhone SE 2020 এর সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here