রিয়েলমি সম্পর্কে খবর পাওয়া যাচ্ছে যে কোম্পানি ভারতে Realme C15 Qualcomm Edition পেশ করতে চলেছে। তবে কোম্পানি এখনও অফিসিয়ালি কিছু ঘোষণা করেনি। এর আগে কোম্পানির রিয়েলমি সি15 ফোনটি মিডিয়াটেক হেলিও জি35 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছিল। টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন কোম্পানি এই নতুন মডেলটি Realme C15s নামে আগামী দু-তিনদিনের মধ্যে পেশ করবে।
এখনও পর্যন্ত জানা যায়নি এই ফোনটি কোন কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেটে রান করবে। তবে জানা গেছে ভারতে নতুন Realme C15s ফোনটি 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি স্টোরেজ এবং 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজসহ দুটি ভেরিয়েন্টে সেল করা হবে। ফোনটি Power Blue ও Power Silver কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।
Realme C15
কোম্পানির পক্ষ থেকে Realme C15 ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে রিয়েলমি ইউআইতে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও জি35 চিপসেট দেওয়া হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Realme C15 এর ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর আছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
Realme C12 এবং Realme C15 দুটি ফোনই 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, 3.5 এমএম হেডফোন জ্যাকসহ অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য ফোনদুটির ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও এতে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত রিভার্স চার্জিং ফিচার সাপোর্টেড 6,000 এমএএইচের ব্যাটারী আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











