স্যামসাঙের বাজেট ক্যাটাগরির স্মার্টফোন Samsung Galaxy A02s সম্পর্কে দীর্ঘদিন ধরে বিভিন্ন লিক ও খবর পাওয়া যাচ্ছে। কয়েক দিন আগে আবার গীকবেঞ্চে এই ফোনটি SM-A025G মডেল নাম্বারসহ লিস্টেড হয়েছিল। সাইটে ফোনটি সিঙ্গেল কোরে 756 এবং মাল্টি কোরে 3934 পয়েন্ট পেয়েছে। লিস্টিং অনুযায়ী ফোনটি 3 জিবি র্যাম ও অক্টাকোর প্রসেসরের সঙ্গে লঞ্চ করা হতে পারে। এবার এই Samsung Galaxy A02s ফোনটি FCC তে লিস্টেড হয়েছে এবং সেখান থেকে এর ডিজাইন ও ব্যাটারী সম্পর্কে জানা গেছে। এই লিস্টিঙে ফোনটির মডেল নাম্বার SM-A025M/DS বলা হয়েছে।
লিস্টিঙে শেয়ার করা ফোটোয় দেখা গেছে ফোনটির ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকে রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা মডিউল থাকবে। আশা করা হচ্ছে এই ক্যামেরা সেটআপে কমপক্ষে দুটি ক্যামেরা সেন্সর থাকবেই। তবে এবিষয়ে সঠিকভাবে কিছু জানা যায়নি। ফোনটির ফ্রন্ট ডিজাইন সম্পর্কেও কিছু জানা যায়নি।
লিস্টিং অনুযায়ী Samsung Galaxy A02s এ 5,000 এমএএইচের ব্যাটারী থাকবে। এতে কোনো ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে কি না সেবিষয়ে কিছু জানা যায়নি। এই ফোনের অ্যাডাপ্টারের মডেল নাম্বার বলা হয়েছে IEP-TA200 এবং এটি দেখে মনে করা হচ্ছে এটি 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই তথ্য UL Demko সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এফসিসি থেকে জানা গেছে এই ফোনে ডুয়েল সিম সাপোর্ট করবে।
কয়েক দিন আগে থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন সাইটেও Samsung Galaxy A02s ফোনটি দেখা গেছে এবং সেখানে বলা হয়েছে ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে। এনবিটিসিতেও বলা হয়েছে এই ফোনে ডুয়েল সিম স্লট থাকবে। তবে মজার ব্যাপার হল গত মাসে গীকবেঞ্চে লিস্টেড হওয়া SM-A025F মডেল নাম্বারযুক্ত ফোনটিকেও Samsung Galaxy A02s বলা হচ্ছে।
কয়েক দিন আগে চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে Samsung Galaxy A02s ফোনটি দেখা গেছে। এই লিস্টিং অনুযায়ী ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ওয়ান ইউআইতে কাজ করবে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 চিপসেট দেওয়া হতে পারে। Samsung Galaxy A02s এ 2 জিবি র্যাম থাকবে এবং গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 506 জিপিইউ দেওয়া হবে।










