5,000mAh ব‍্যাটারী ও 6GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল Oppo K7x 5G, জেনে নিন দাম

ওপ্পো তাদের ঘরোয়া মার্কেটে Oppo K7x 5G ফোনটি লঞ্চ করে দিয়েছে। আসলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দাম ও স্পেসিফিকেশনসহ লিস্টেড করে দেওয়া হয়েছে। চীনের মাইক্রোব্লগিং সাইট Weibo তেও ফোনটি লঞ্চের ঘোষণা করে দেওয়া হয়েছে। ওপ্পো তাদের Oppo K7x ফোনটি কোম্পানির মিড রেঞ্জ 5G ক‍্যাটাগরিতে পেশ করেছে। ফোনটির বিভিন্ন স্পেসিফিকেশনের মধ্যে উল্লেখযোগ্য হল 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত এলসিডি ডিসপ্লে। ওয়েইবোর তথ‍্য অনুযায়ী আগামী 11/11 তে চীনে আয়োজিত দেশের সবচেয়ে বড় বার্ষিক সেলে এই ফোনটি আকর্ষণীয় দামে বেচা হবে।

ডিসপ্লে

Oppo K7x এ 90 হার্টস রিফ্রেশরেট ও 90.5 শতাংশ স্ক্রিন টু বডি রেশিওযুক্ত 6.50 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের ডিসপ্লেতে সেলফির জন্য পাঞ্চ হোল কাট‌আউট আছে। এই ডিসপ্লের পিক্সেল ডেনসিটি 405 পিপিআই এবং এটি 600 নিটস ব্রাইটনেসে ভিজুয়াল দিতে সক্ষম। ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন ব‍্যবহার করা হয়েছে।

ক‍্যামেরা

ফোটোগ্ৰাফির জন্য Oppo K7x এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের একটি পোর্ট্রেট ও একটি ম‍্যাক্রো লেন্স আছে। সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

ব‍্যাটারী

OPPO K7x এ 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh এর ব‍্যাটারী দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে ওয়াইফাই, ব্লুটুথ 5.0, 5জি, 4জি এলটিই, জিপিএস, গ্লোনাস, 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে। এতে জিওম‍্যাগনেটিক, লাইট, ডিসটেন্স, জায়রোস্কোপ, অ্যাক্সেলারেশন প্রভৃতি সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ColorOS 7.2 কাস্টম লেয়ারিঙে কাজ করে।

হার্ডওয়্যার

Oppo K7x ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 720 চিপসেটে রান করে এবং এতে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়।

দাম

Oppo চীনের মাইক্রোব্লগিং সাইট Weibo এর মাধ্যমে জানিয়েছে Oppo K7x ফোনটি 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিসহ একটি মাত্র ভেরিয়েন্টে 1,399 চীনা ইউয়ান অর্থাৎ প্রায় 15,600 টাকা দামে সেল করা হবে। ফোনটি ব্লু শ‍্যাডো ও ব্ল‍্যাক মিরর কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here