8GB RAM ও 64MP ক‍্যামেরাসহ লঞ্চ হল Vivo S7e, জেনে নিন এর বিশেষত্ব

ভিভো চীনে তাদের ‘এস’ সিরিজে Vivo S7e নামে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। তবে কোম্পানি ফোনটির দাম জানানোর আগেই এর ফিচার ও স্পেসিফিকেশন ঘোষণা করে দিয়েছে। চীনে আগামী 11 নভেম্বর ফোনটির দাম ঘোষণা করা হবে, যা সেখানে সিঙ্গেলস ডে হিসেবে পালিত হয়। এই ফোনটি মিরর ব্ল‍্যাক, ফ‍্যান্টম ব্লু ও সিলভার মুন কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। জেনে নিন ফোনটির সব ফিচার ও স্পেসিফিকেশন

কম দামে 5G

আশা করা হচ্ছে Vivo S7e ফোনটি একটি এন্ট্রি লেভেল 5জি স্মার্টফোন হবে। মনে করা হচ্ছে ফোনটির দাম কিছু দিন আগে লঞ্চ করা ওয়ানপ্লাস এন10 এর কাছাকাছি হবে। ওয়ানপ্লাসের উদ‍্যোগের পর এখন সব কোম্পানিই চেষ্টা করছে কম দামে 5জি স্মার্টফোন লঞ্চ করে গ্ৰাহকদের আকর্ষণ করতে।

স্পেসিফিকেশন

Vivo S7e 5G ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিও, 90.1 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও ও 408 পিপিআই পিক্সেল ডেনসিটিসহ 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.44 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 720 চিপসেটে রান করে এবং এতে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য Vivo S7e 5G এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে এফ/1.89 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Vivo S7e 5G তে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,100 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে ইউএসবি টাইপ সি পোর্ট, 5জি এস‌এ / এন‌এস‌এ, ব্লুটুথ 5.0 ও 3.5 এম‌এম অডিও জ‍্যাক আছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here