এই বছর সেপ্টেম্বর মাসে প্রতিবেশী দেশ পাকিস্তানের মার্কেটে Vivo Y51 (2020) লঞ্চ করা হয়েছিল। কিছু দিন আগের একটি রিপোর্ট অনুযায়ী এই ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ করা হতে পারে। কয়েক দিন আগে Vivo Y51 (2020) ফোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS) সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছিল। এবার টেক ওয়েবসাইট MySmartPrice জানিয়েছে যে ভিভো ভারতে Vivo S1 Pro ফোনটি রিপ্লেস করে পেশ করবে। কোম্পানির এই এস1 প্রো ফোনটি জানুয়ারি মাসে ভারতে লঞ্চ করা হয়েছিল।
আরও পড়ুন: Micromax এর স্বীকারোক্তি: In Note 1 সম্পূর্ণভাবে ‘Made In India’ নয়, ফোন প্রস্ততিতে আছে চীনের হাত
Vivo Y51 (2020) ফোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS) সার্টিফিকেশন সাইটে Vivo V2030 মডেল নাম্বারসহ লিস্টেড করা হয়েছে। তবে এই মডেল নাম্বারটি যে Vivo Y51 (2020) ফোনটিরই সেটি কিন্তু নিশ্চিত নয়। তবে ইন্দোনেশিয়ার সার্টিফিকেশন সাইটেও একটি ফোন এই একই মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে এবং এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে এটিই Vivo Y51 (2020) স্মার্টফোন।
Vivo Y51
কোম্পানির পক্ষ থেকে Vivo Y51 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 2340 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.38 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে আছে। ফোনটির তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে বডি পার্ট আছে। কোম্পানি তাদের এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করেছে।
আরও পড়ুন: OnePlus 9 ও OnePlus 9 Pro এর সঙ্গে লঞ্চ হবে OnePlus 9E স্মার্টফোন, দাম হবে সবচেয়ে কম
Vivo Y51 অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা ফনটাচ ওএস 10 এ কাজ করে। প্রসেসিঙের জন্য অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 চিপসেট দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 4 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দিয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
ফোটোগ্রাফির জন্য Vivo Y51 এ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স আছে। সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
আরও পড়ুন: Vodafone Idea দাম বাড়ালো তাদের দুটি প্ল্যানের, জেনে নিন নতুন দাম
Vivo Y51 ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। Vivo Y51 ফোনটি Mystic Black, Jazzy Blue ও Dreamy White কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে PKR 36,999 টাকা অর্থাৎ ভারতীয় দরে প্রায় 16,300 টাকা।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











