ভারতে কয়েক দিন আগে ইনফিনিক্স তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর জন্য Infinix Zero 8i স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি লঞ্চের পর এবার কোম্পানির আরেকটি নতুন ফোন লঞ্চের কথা শোনা যাচ্ছে। ইনফিনিক্স ভারতে তাদের স্মার্ট সিরিজের নতুন স্মার্টফোন Smart HD 2021 লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি এর গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের সঙ্গে কোম্পানির ওয়েবসাইটে লিস্টেড করে দেওয়া হয়েছে। এই ফোনটির সঙ্গে কোম্পানি এই মাসেই নতুন স্মার্টফোন, স্মার্ট টিভি ও সাউন্ড বার লঞ্চের পরিকল্পনা করছে।
Infinix India এর CEO অনীশ কাপুর Trakin Tech এর সঙ্গে একটি সাক্ষাৎকারে একটি নতুন স্মার্টফোনের ঝলক দেখিয়েছেন। তিনি জানিয়েছেন আগে কোম্পানির চিন্তাভাবনা ছিল আগামী বছরের জানুয়ারি মাসে Smart HD 2021 ফোনটি লঞ্চ করবে। কিন্তু এখন এই ফোনটি ডিসেম্বর মাসেই লঞ্চ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্মার্টফোন ছাড়াও অনীশ কাপুর এই মাসে দেশে একটি স্মার্ট টিভি ও একটি সাউন্ড বার লঞ্চের কথা জানিয়েছেন। যদিও এখনও পর্যন্ত এই প্রোডাক্টগুলি সম্পর্কে কোনো ডিটেইলস জানা যায়নি। কিন্তু এই ফোনটি সম্পর্কে তথ্য আমরা আগেই পেয়ে গেছি।
Smart HD 2021 এর স্পেসিফিকেশন
কোম্পানির আগামী Smart HD 2021 এ 720 × 1560 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.1 ইঞ্চির আইপিএস এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে 1.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত চিপসেট দেওয়া হতে পারে। আসলে এখনও পর্যন্ত চিপসেট সম্পর্কে কিছু জানা যায়নি।
এই ফোনে 2 জিবি র্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য Smart HD 2021 এ 5 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারী যোগ করা হবে। সিকিউরিটির জন্য এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচারও থাকবে।
ফোটোগ্রাফির জন্য Smart HD 2021 এর ব্যাক প্যানেলে স্কোয়ার শেপে একটি সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ফোনটির ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 2জি/3জি, ব্লুটুথ, ওয়াইফাই 802.11 ভি/জি/এন, মাইক্রোইউএসবি পোর্ট ও 3.5 এমএম অডিও জ্যাক থাকবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 গো এডিশনে কাজ করবে।











