ভারতীয় অ্যাপে Google ও Microsoft এর 100 মিলিয়ন ডলার, তৈরি হবে দেশী টিকটক

চীনা অ্যাপ TikTok এর যে পরিমাণে ভারতীয় ফ‍্যান ফলোয়িং ছিল তার অর্ধেক‌ও হয়ত কোম্পানির নিজস্ব দেশ চীনে ছিল না। হাজার সমালোচনার মধ্যে ঘিরে থাকা সত্ত্বেও TikTok এর মতো এত বিপুল সফলতা আজ পর্যন্ত অন্য কোনো শর্ট ভিডিও মেকিং অ্যাপ পায়নি। ভারতে TikTok ব‍্যানড হ‌ওয়ার পর থেকেই বিভিন্ন অ্যাপ ক্রমাগত এই চাইনিজ অ্যাপের স্থান দখল করার কথা ভেবেছে এবং এখনও চেষ্টা করে চলেছে। কিন্তু একাধিক অ্যাপের মধ্যে থেকে বারবার Josh এর নাম উঠে আসছে যার মধ্যে Google ও Microsoft এর মতো বিশ্ববিখ্যাত কোম্পানি 100 মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করেছে।

আরও পড়ুন: OnePlus Nord SE এর সবচেয়ে বড় খবর, জেনে নিন এই ফোনের বিশেষত্ব

টিকটকের সফলতার পর ভারতে অত্যন্ত দ্রুত গতিতে শর্ট ভিডিও মেকিং অ্যাপ জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে অনেকগুলি এই ধরনের অ্যাপ মার্কেটে আছে এবং ইউজাররা এগুলিতে ভালো ধরনের রেসপন্স‌ও করছে। এদের মধ্যে গুগল ও মাইক্রোসফটের ইন্টারেস্ট দেখানোর ফলে জোশ (Josh) এর নাম যেন একটু বেশিই আলোয় এসে গেছে। জানা গেছে এই দুই কোম্পানি মিলিতভাবে জোশ অ্যাপে 100 মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 700 কোটি টাকা বিনিয়োগ করেছে।

এই জোশ শর্ট ভিডিও মেকিং অ্যাপটি বর্তমানে অন‍্যতম একটি ভারতীয় অ্যাপ এবং এর মালিক কোম্পানি হল ভার্স (VerSe) ইনোভেশন। এই ভার্স ইনোভেশন ব‍্যাঙ্গালুরুতে অবস্থিত এবং সেখান থেকেই সমস্ত কার্যকলাপ পরিচালনা করে। দিন দিন জোশ অ্যাপের জনপ্রিয়তা বেড়ে ওঠায় গুগল ও মাইক্রোসফট ছাড়াও আলফাওয়েব, সোফিনা গ্ৰুপ ও লুপা সিস্টেমসের মতো স্বনামধন্য কিছু কোম্পানি এই অ্যাপে বিনিয়োগ করেছে। এবার গুগল ও মাইক্রোসফটের বিনিয়োগের পর এই অ্যাপের ভ‍্যালু 1 বিলিয়ন ডলারের‌ও বেশি বলে জানা গেছে।

আরও পড়ুন: দেশী স্মার্টফোন কোম্পানি লঞ্চ করল মহিলাদের জন্য বিশেষ স্মার্টফোন Be U, দাম মাত্র 6,888 টাকা

ভারতে টিকটক ব‍্যানড হ‌ওয়ার পর Ista Reels, ShareChat, Bolo Indya, Chingari, Mitron, Roposo ও HiPi ছাড়াও আর‌ও বেশ কিছু অ্যাপ ব‍্যবহার করা হচ্ছে এবং যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। এইসব অ্যাপ গুগল প্লে স্টোরের পাশাপাশি অ্যাপেল অ্যাপ স্টোর থেকেও ডাউনলোড করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here