ভারতীয় টেলিকম সেক্টরের সরকারি কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) দীর্ঘদিন ধরে প্রাইভেট কোম্পানিগুলিকে কড়া টেক্কা দেওয়ার জন্য নতুন নতুন প্ল্যান পেশ করে চলেছে।কয়েক দিন আগেই কোম্পানি 199 টাকা দামের একটি নতুন প্রিপেইড প্ল্যান পেশ করেছে। এছাড়াও BSNL জানিয়েছে কোম্পানি ক্রিসমাস অফার হিসেবে একটি এসটিভি 998 আপডেট করবে। কোম্পানির 199 টাকা দামের প্ল্যানটি আগামীকাল অর্থাৎ 24 ডিসেম্বর পেশ করা হবে।
আরও পড়ুন: আপনিও কি করছেন ভারতে PUBG আসার অপেক্ষা? জেনে নিন কবে হবে রিলিজ
কোম্পানি তাদের কেরলের ওয়েবসাইটে একটি নতুন পোস্টার পোস্ট করেছে এবং সেখান থেকে জানা গেছে কোম্পানি এসটিভি 998 প্রিপেইড প্ল্যানটি রিভাইস করছে। আগে এই প্ল্যানে দৈনিক 2 জিবি ডেটা পাওয়া যেত, কিন্তু এখন এতে প্রতিদিন 3 জিবি করে ডেটা দেওয়া হবে। এই প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 240 দিন।
কোম্পানির 199 টাকা দামের প্ল্যানটির ভ্যালিডিটি 30 দিন এবং এতে প্রতিদিন 2 জিবি করে ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস উপভোগ করা যাবে। এই প্ল্যানটি রিচার্জ করে প্রতিদিন লোকাল ও এসটিডি নেটওয়ার্কে কল করার জন্য বিনামূল্যে 250 মিনিট টকটাইম পাওয়া যাবে।
আরও পড়ুন: OnePlus Nord SE এর সবচেয়ে বড় খবর, জেনে নিন এই ফোনের বিশেষত্ব
BSNL এর এই 199 টাকা দামের প্ল্যানটি PV 186 এর জায়গায় লঞ্চ করা হয়েছে। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে PV 186 প্ল্যানটি এবার ডিসকন্টিনিউ করে দেওয়া হবে। 28 দিন ভ্যালিডিটি ও প্রতিদিন 2 জিবি ডেটাওয়ালা এই প্ল্যানটি আগামী 1 জানুয়ারি থেকে আররিচার্জ করা যাবে না। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিঙের সঙ্গে 100টি করে ফ্রি এসএমএস পাওয়া যেত।
জানিয়ে রাখি, কয়েক দিন আগের একটি রিপোর্ট অনুযায়ী ট্রাইয়ের পক্ষ থেকে আটটি টেলিকম কোম্পানিকে ফেক এসএমএস পাঠানোর অপরাধে মোট 35 কোটি টাকার জরিমানা করা হয়েছে। এই আটটি কোম্পানির লিস্টে BSNL, Reliance Jio, Airtel, VI অর্থাৎ Vodafone Idea, MTNL, Tala Teleservices, Videocon ও Quadrant Teleservices এর নাম আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











