লঞ্চের আগেই দেখে নিন Oppo Reno 5 Lite 5G এর ঝলক, এতে থাকবে দুর্দান্ত ফিচার

ওপ্পো কিছু দিন আগেই চীনে তাদের ফ্ল‍্যাগশিপ Oppo Reno 5 সিরিজে Oppo Reno 5 Pro+ 5G লঞ্চ করেছে। এছাড়াও এই সিরিজে Reno 5 ও Reno 5 Pro স্মার্টফোন আছে যা এখনও পর্যন্ত ভারতে অফিসিয়ালি লঞ্চ করা হয়নি। এবার এই সিরিজের লাইট ভার্সন Oppo Reno 5 Lite 5G এর ছবিসহ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। এই ফোনটি 3C অর্থাৎ China Compulsory Certification ওয়েবসাইটে PELM00 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে।

আরও পড়ুন: শুরু হচ্ছে ভারতের সবচেয়ে বড় টেক অ্যাওয়ার্ড শো The Indian Gadget Awards 2020

এই লিস্টিং থেকে জানা গেছে ফোনটিতে ফাস্ট চার্জিং ফিচার পাওয়া যাবে। সার্টিফিকেশন সাইটে বলা হয়েছে ফোনটি VC56HACH মডেল নাম্বারসহ পেশ করা হবে এবং ওপ্পোর 30W VOOC 4.0 চার্জারযুক্ত হতে পারে। টেক ওয়েবসাইট MyFixGuide তাদের সোর্স থেকে পাওয়া খবর অনুযায়ী রিপোর্টে জানিয়েছে এই মডেল নাম্বারটি ওপ্পো রেনো 5 সিরিজের Oppo Reno 5 Lite 5G ফোনটির জন্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া GSMArena এর রিপোর্টে বলা হয়েছে কোম্পানি সমস্ত বাজেট রেঞ্জে তাদের রেনো 5 মডেল পেশ করবে। ইতিমধ্যে কোম্পানি চীনে 65 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকের সঙ্গে রেনো 5 5জি, রেনো 5 প্রো 5জি ও রেনো 5 প্রো + ফোনগুলি লঞ্চ করেছে। তাই মনে করা হচ্ছে লাইট ভেরিয়েন্ট 30 ওয়াট ফাস্ট চার্জিঙের সঙ্গে পেশ করা হতে পারে। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু বলা হয়নি।

আরও পড়ুন: Apple এর পথে Xiaomi এর যাত্রা, চার্জার ছাড়াই লঞ্চ হল 108MP ক‍্যামেরাওয়ালা Mi 11, সবচেয়ে শক্তিশালী প্রসেসর এর ক্ষমতা

জানিয়ে রাখি কয়েক দিন আগে ব‍্যুরো অফ ইন্ডিয়ান স্ট‍্যান্ডার্ড অর্থাৎ বিআইএসে Oppo Reno 5 Pro 5G ফোনটি দেখা গেছে। অন‍্যদিকে ওপ্পো ইন্ডিয়ার আর‌অ্যান্ডডি হেড তসলিম আরিফ টুইট করে জানতে চেয়েছেন, “আপনারা কি এমন একটি ফোন চান যা সুন্দর ভিডিও রেকর্ড করতে সক্ষম?” এর থেকে বোঝাই যাচ্ছে কোম্পানি আগামী বছর ভারতে Oppo Reno 5 Pro 5G লঞ্চ করার জন্য প্রস্তুত।

Oppo Reno 5 Pro 5G

কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.55 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিনের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে ওএল‌ইডি ডিসপ্লে প‍্যানেল আছে এবং এটি 23ডি গ্লাস দিয়ে প্রোটেক্টেড। এই ফোনের স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে কালার ওএস 11 যোগ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 1000+ চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে মালী জি77 এমসি9 জিপিইউ দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 65W SuperVOOC 2.0 ফ্ল‍্যাশ চার্জিং টেকনিক সাপোর্টেড 4,350 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here