15 ডিসেম্বর ভারতে আসছে Xiaomi এর 6000mAh ব‍্যাটারীযুক্ত শক্তিশালী স্মার্টফোন Redmi 9 Power

শাওমি কিছু দিন আগে তাদের হোম মার্কেট চীনে ‘রেডমি নোট 9’ এর সূচনা করেছে। এই সিরিজে Redmi Note 9 Pro, Redmi Note 9 5G এবং Redmi Note 9 4G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। টেক জগতে কানাঘুষো চলছে যে চীনে লঞ্চ করা Redmi Note 9 4G মডেলটি ভারতেও লঞ্চ করা হবে এবং এদেশের মার্কেটে ফোনটি Redmi 9 Power নামে সেল করা হবে। এখন খবর পাওয়া গেছে Redmi 9 Power নামের এই ফোনটি আগামী 15 ডিসেম্বর ভারতে লঞ্চ করা হবে।

টিপস্টার মুকুল শর্মার থেকে ভারতে Redmi 9 Powerফোনটি লঞ্চের কথা জানা গেছে। তিনি জানিয়েছেন শাওমি ভারতে আগামী 15 ডিসেম্বর তাদের এই আপকামিং ফোনটি পেশ করবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটির লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানা যায়নি তবে আশা করা হচ্ছে কোম্পানি শীঘ্রই অফিসিয়াল ঘোষণার মাধ্যমে ফোনটির লঞ্চ ডেট কনফার্ম জানিয়ে দেবে।

Redmi 9 Power

চীনে Redmi 9 Power ফোনটি 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড। ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম ও মিইউআই 12 এর সঙ্গে পেশ করা হয়েছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেটে রান করে।

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী Redmi 9 Power ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হবে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি থাকবে ও দ্বিতীয় মডেলটি 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। প্রসঙ্গত চীনে ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Redmi 9 Power এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

Redmi 9 Power একটি ডুয়েল সিম স্মার্টফোন এবং এতে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। লিক অনুযায়ী ফোনটি ব্ল‍্যাক, ব্লু ও গ্ৰীন কালার ভেরিয়েন্টে সেল করা হবে। তবে 15 ডিসেম্বর সত্যিই ফোনটি লঞ্চ করা হবে কি না তা জানতে এখন কোম্পানির ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here