ওয়েবসাইটে লিস্টেড হল Samsung Galaxy M12, শীঘ্রই হবে লঞ্চ

অনেক দিন ধরেই শোনা যাচ্ছে স‍্যামসাং একটি নতুন মিড রেঞ্জ অ্যান্ড্রয়েড ফোনে কাজ করছে। এই ফোনটি কোম্পানি ‘গ‍্যালাক্সি এম’ সিরিজে Samsung Galaxy M12 নামে পেশ করা হবে। আমরা কয়েক দিন আগে Samsung Galaxy M12 এর লাইভ ইমেজ শেয়ার করেছি। এবার এই ফোনটি Bluetooth SIG সার্টিফিকেশন সাইট ও Wi-Fi Alliance সার্টিফিকেশন সাইটে স্পট করা গেছে এবং এখান থেকে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য পর্যন্ত জানা গেছে।

Bluetooth SIG সার্টিফিকেশন সাইট ও Wi-Fi Alliance সার্টিফিকেশন সাইটে Samsung Galaxy M12 ফোনটি SM-M12FG/DS ও SM-F12G/DS মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে। মডেল নাম্বার দেখে মনে করা হচ্ছে এই এটিই আগামী Samsung Galaxy M12 স্মার্টফোন।

ওয়াইফাই অ্যালায়েন্স সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy M12 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হবে। এছাড়া ব্লুটুথ এস‌আইজি ও ওয়াইফাই অ্যালায়েন্স সাইট থেকে আর কোনো তথ্য জানা যায়নি।

আমরা কিছু দিন আগে জানিয়েছিলাম Samsung Galaxy M12 এ 6.7 ইঞ্চির ডিসপ্লে এবং এর মধ্যে সেলফি ক‍্যামেরার জন্য পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হবে। এতে 7,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। এর আগে কোম্পানি Galaxy M51 ফোনটি 7,000 এম‌এএইচের ব‍্যাটারীর সঙ্গে পেশ করেছিল।

বলা হচ্ছে Samsung Galaxy F12 ফোনটি Samsung Galaxy M12 এর রিব্র‍্যান্ডেড ভার্সন হতে পারে। ‘গ‍্যালাক্সি এফ’ সিরিজটি কোম্পানির সবচেয়ে নতুন স্মার্টফোন সিরিজ এবং এই সিরিজে এখনও পর্যন্ত সস্তা গ‍্যালাক্সি এফ41 স্মার্টফোনটি পেশ করা হয়েছে। গ‍্যালাক্সি এফ41 আসলে গ‍্যালাক্সি এম31 এর রিব্র‍্যান্ডেড ভেরিয়েন্ট, তাই মনে করা হচ্ছে গ‍্যালাক্সি এফ12 নামে গ‍্যালাক্সি এম12 রিব্র‍্যান্ডেড করে পেশ করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here