6000mAh ব‍্যাটারী, 6GB RAM ও 16MP কোয়াড ক‍্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল সুন্দর স্মার্টফোন, দাম মাত্র 9,999 টাকা

কম দামে সুন্দর স্মার্টফোন লঞ্চ করার জন্য সুপরিচিত কোম্পানি টেকনো আজ ভারতে একটি নতুন স্মার্টফোন সিরিজের সূচনা করেছে। কোম্পানি এই সিরিজের নাম রেখেছে ‘POVA’ এবং TECNO POVA এই সিরিজের প্রথম স্মার্টফোন। ব্র‍্যান্ডের এই নতুন ফোনটি মাত্র 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে যা আগামী 11 ডিসেম্বর থেকে শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে।

TECNO POVA

কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 20.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 1640 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির ডট ইন এইচডি+ ডিসপ্লে আছে। এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 90.4 শতাংশ এবং এতে 480 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

TECNO POVA ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে হাইওএস 7.0 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও জি80 চিপসেট দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে মালী-জি52 জিপিইউ আছে এবং গেমিঙের সময় স্মুথ এবং ল‍্যাগ ফ্রি পারফরম্যান্সের জন্য এই ফোনে হাইপার‌ইঞ্জিন গেম টেকনোলজি যোগ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.85 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ও তৃতীয় লেন্স এবং একটি এআই লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

TECNO POVA একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে এই ফোন 30 দিন স্ট‍্যান্ডবাই দিতে সক্ষম।

ভেরিয়েন্ট ও দাম

কোম্পানি তাদের নতুন TECNO POVA ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করেছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং আরেকটি ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামসহ 128 জিবি মেমরি আছে। ফোনটির 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 9,999 টাকা এবং 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 11,999 টাকার বিনিময়ে কেনা যাবে। আগামী 11 ডিসেম্বর থেকে TECNO POVA ফোনটি Dazzle Black, Magic Blue ও Speed Purple কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here