শাওমি সম্পর্কে কয়েক দিন আগে খবর পাওয়া গিয়েছিল যে কোম্পানি ভারতে তাদের ‘মি 10’ সিরিজ শুরু করার পরিকল্পনা করছে এবং এই সিরিজে Mi 10i ফোনটি লঞ্চ করবে। কোম্পানি এখনও পর্যন্ত ভারতে ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানায়নি। কিন্তু কোম্পানির Mi 10i সম্পর্কে ঘোষণা করার আগেই ফোনটি বেঞ্চমার্কিং সাইটে লিস্টেড হয়ে গেছে যার ফলে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানা গেছে। এই লিস্টিঙের পর আশা করা হচ্ছে শীঘ্রই ভারতে Xiaomi Mi 10i লঞ্চ করা হবে।
Xiaomi Mi 10i ফোনটির এই লিস্টিং গতকাল অর্থাৎ 9 ডিসেম্বর করা হয়েছে। এই ফোনটি M2007J17I মডেল নাম্বারসহ লিস্টেড করা হয়েছে। গীকবেঞ্চের লিস্টিং অনুযায়ী মি 10আই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম ও 8 জিবি র্যামের সঙ্গে লঞ্চ করা হবে। লিস্টিঙে আরও বলা হয়েছে এই ফোনটি 1.80 গিগাহার্টস বেস ফ্রিকোয়েন্সিযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750জি চিপসেটে রান করবে। ফোনটি সিঙ্গেল কোরে 652 এবং মাল্টি কোরে 2004 বেঞ্চমার্ক স্কোর পেয়েছে।
Xiaomi Mi 10i
শোনা যাচ্ছে ভারতের আপকামিং Xiaomi Mi 10i ফোনটি আন্তর্জাতিক মঞ্চে পেশ করা Mi Note 10 Lite এর রিব্র্যান্ডেড ভার্সন। এই ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.47 ইঞ্চির ফুল এইচডি+ 3ডি কার্ভড এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির ফ্রন্ট ও ব্যাক উভয় প্যানেল 3ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড করা হয়েছে। এই ফোনে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম ও মিইউআই 11 যোগ করা হয়েছে।
কোম্পানি তাদের এই ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করেছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6 জিবি র্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে এবং Xiaomi Mi 10i এর দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি মেমরি দেওয়া হয়েছে। কোম্পানি ফোনটির 8 জিবি র্যাম ভেরিয়েন্টও পেশ করেছে, তবে সেটি মার্কেটে আসতে এখনও দেরি আছে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে 8 এনএম টেকনিকে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 730জি চিপসেট যোগ করা হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Mi Note 10 Lite এ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ আছে। ফোনের ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইটের সঙ্গে এফ/1.89 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের Sony IMX686 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। Mi Note 10 Lite এ পাওয়ার ব্যাকআপের জন্য 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,260 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।











