Samsung এর TV কিনলে পাওয়া যাচ্ছে 23 হাজার টাকার স্মার্টফোন একদম বিনামূল্যে, জেনে নিন স্কীম

নতুন বছরে যদি আপনিও টিভি কেনার কথা চিন্তাভাবনা করছেন তবে জানিয়ে রাখি টেক জগতের অন‍্যতম ইলেকট্রনিক কোম্পানি একটি বিশেষ অফার নিয়ে এসেছে। এই অফারে শুধুমাত্র টিভির দাম মিটিয়ে বিনামূল্যে টিভির সঙ্গে পাওয়া যাচ্ছে স্মার্টফোন। স‍্যামসাং ভারতে Big TV Days এর ঘোষণা করেছে। দেশের সমস্ত লিডিং রিটেইল স্টোরে এই সেল শুরু হয়ে গেছে। ফ্রি ফোন ছাড়াও টিভি কিনলে 20 শতাংশ ক‍্যাশব‍্যাক, এক্সটেন্ডড ওয়ারেন্টি ও ইএম‌আইয়ের সুবিধা পাওয়া যাচ্ছে।

কোন কোন টিভিতে পাওয়া যাচ্ছে অফার?

গ্ৰাহকরা মাত্র 1,990 টাকার সহজ মাসিক কিস্তির বিনিময়ে নতুন টিভি কিনতে পারবেন। এই অফার কোম্পানির 55 ইঞ্চি, 65 ইঞ্চি, 75 ইঞ্চি, 82 ইঞ্চি ও 85 ইঞ্চির QLED টিভির ওপর কার্যকর। এই অফার 31 জানুয়ারি পর্যন্ত উপভোগ করা যাবে।

বিনামূল্যে পাওয়া যাবে স্মার্টফোন

এই সেলে 65 ইঞ্চির QLED TV ও 75 ইঞ্চির ক্রিস্টাল 4K UHD টিভির সঙ্গে স‍্যামসাঙের 22,999 টাকা দামের Galaxy A51 স্মার্টফোন বিনামূল্যে দেওয়া হচ্ছে। এছাড়া 55 ইঞ্চির QLED TV ও 65 ইঞ্চির ক্রিস্টাল 4K UHD টিভি কিনলে গ্ৰাহকরা 18,999 টাকা দামের Samsung Galaxy A31 স্মার্টফোন পাবেন।

বিনামূল্যে পাওয়া যাবে সাউন্ডবার‌ও

এই সেলে 75 ইঞ্চি, 82 ইঞ্চি ও 85 ইঞ্চির QLED TV মডেলের সঙ্গে HW-Q800T এবং HW-Q900T সাউন্ডবার ফ্রিতে দেওয়া হচ্ছে। এই সাউন্ডবারদুটির দাম যথাক্রমে 48,990 টাকা এবং 99,990 টাকা। Samsung Big TV Days সেল চলবে আগামী 31 জানুয়ারি 2021 পর্যন্ত।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here