আমরা গত বছরই জানিয়ে দিয়েছিলাম স্যামসাং ভারতে তাদের ‘গ্যালাক্সি এম’ সিরিজের নতুন ডিভাইসে কাজ করছে এবং এটি একটি ট্যাবলেট হিসেবে পেশ করা হবে। এই ডিভাইসটি Samsung Galaxy Tab M62 নামে লঞ্চ করা হবে। আগের রিপোর্টে আমরা জানিয়েছিলাম ভারতে Samsung Galaxy Tab M62 এর প্রোডাকশন শুরু হয়ে গেছে এবং আজ স্যামসাঙের এই আগামী ট্যাবলেট ডিভাইস লঞ্চের আগে ডিভাইসের প্রোডাকশন ইমেজ নিয়ে এসেছি।
আমরা Samsung Galaxy Tab M62 এর প্রোডাকশন ইমেজ পেয়েছি এবং এই ইমেজে ফোনের প্রোডাকশন স্টেজের ছবি দেখানো হয়েছে। ইন্ডাস্ট্রি সোর্স থেকে আমরা এই ছবি পেয়েছি। Samsung Galaxy Tab M62 এর ছবি অনুযায়ী ডিভাইসের ওপরের দিকে মাঝ বরাবর পাঞ্চ হোল কাটআউট দেওয়া হবে। এই ইন্টারনাল প্যানেলের ফোটোয় M62 লেখা আছে। এই ছবি দেখে মনে করা হচ্ছে স্যামসাং শীঘ্রই মার্কেটে এই ট্যাবলেট পেশ করা হতে পারে।
স্যামসাং এখনও পর্যন্ত Samsung Galaxy Tab M62 সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি। কিন্তু আমরা খবর পেয়েছি ভারতে ইতিমধ্যে এর প্রোডাকশন শুরু হয়ে গেছে। নয়ডায় অবস্থিত স্যামসাঙের ফ্যাক্টরীতে এই ট্যাবলেট প্রস্তুত করা হচ্ছে এবং আগামী কিছু দিনের মধ্যেই Samsung Galaxy Tab M62 সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি স্যামসাং এই ডিভাইসের লঞ্চ ডেট ঘোষণা করে দেবে।
কোম্পানি এতদিন পর্যন্ত তাদের ‘গ্যালাক্সি এম’ সিরিজে শুধুমাত্র স্মার্টফোন লঞ্চ করেছে, কিন্তু এই প্রথম এই সিরিজে ট্যাবলেট লঞ্চ করতে চলেছে। মনে করা হচ্ছে Samsung Galaxy Tab M62 তে 6 জিবি র্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। প্রসেসিঙের জন্য এতে স্যামসাঙের নিজস্ব এক্সিনস চিপসেট দেওয়া হতে পারে।
কোম্পানির এই সিরিজে লো বাজেটে মিড রেঞ্জ পর্যন্ত স্মার্টফোন লঞ্চ করা হয়। তাই আশা করা হচ্ছে Samsung Galaxy Tab M62 ডিভাইসটি মিড বাজেট ক্যাটাগরিতে পেশ করা হবে। এখনও পর্যন্ত অফিসিয়ালি এই ডিভাইসের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। আমরা মনে করছি শীঘ্রই মার্কেটে এই ট্যাবলেট পেশ করা হবে।









