Mi 11 Ultra লঞ্চ করে Xiaomi করতে চলেছে বাজিমাত, এতে থাকবে 120Hz ডিসপ্লে ও 67W ওয়‍্যারলেস চার্জিং

এবার শাওমির ‘মি’ সিরিজের আগামী Mi 11 Ultra ফোনটি সম্পর্কে খবর পাওয়া গেছে। চীনের সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে Digital Chat Station এই ফোনটির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। টিপস্টারের কথা অনুযায়ী কোম্পানি চুপিসারে তাদের মি 11 এর প্রো মডেলে কাজ করছে। তবে এখনও সঠিকভাবে নাম জানা যায়নি। মনে করা হচ্ছে এই ফোনটি Mi 11 Ultra নামে পেশ করা হবে।

লিক অনুযায়ী Mi 11 Ultra তে 2কে ডিসপ্লে, 120 হার্টস রিফ্রেশরেট, পাঞ্চ হোল সেলফি ক‍্যামেরা ও চারদিকে কার্ভড ডিসপ্লে থাকবে। এর সঙ্গে এই ফোনে 67 ওয়াট ওয়‍্যারলেস চার্জিং টেকনোলজি এবং বড় ব‍্যাটারী দেওয়া হবে। এছাড়া এই ফোনের বিষয়ে এখন বেশি কিছু জানা যায়নি।

জানিয়ে রাখি Mi 11 ফোনটি আগামী 8 ফেব্রুয়ারি দুপুর 1টা CET (5:30 PM IST) এর সময় আন্তর্জাতিক মঞ্চে পেশ করা হবে। এছাড়া এই ইভেন্টে Mi 11 Pro এবং Mi 11 Lite ফোনদুটিও লঞ্চ করতে পারে। তবে এখনই সঠিকভাবে বলা সম্ভব নয়।

মনে করিয়ে দিই শাওমি গত বছর শেষের দিকে Mi 11 ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 5জি চিপসেটের সঙ্গে লঞ্চ করেছিল। অন‍্যদিকে রিপোর্ট অনুযায়ী কোম্পানি এখন Mi 11 Pro এবং Mi 11 Lite ফোনে কাজ করছে।

কিছু দিন আগের লিক অনুযায়ী Mi 11 ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হবে। এতে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ও 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ থাকবে। এক‌ইভাবে মি 11 লাইট ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি, 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যামসহ 128 জিবি মেমরি ভেরিয়েন্টে সেল করা হবে। কোম্পানি তাদের আগামী Mi 11 ফোনটি গ্ৰে ও ব্লু এবং Mi 11 Lite ফোনটি পিঙ্ক, ব্ল‍্যাক ও ব্লু হিউ কালার ভেরিয়েন্টে পেশ করবে বলে জানা গেছে।

অন‍্যদিকে Xiaomi Mi 11 Lite ফোনটি 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্টেড ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। এই ফোনে ডানদিকের প‍্যানেলে দেওয়া পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটি অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে লঞ্চ করা হবে এবং এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 732জি চিপসেট থাকবে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত মার্কেটে একমাত্র POCO X3 ফোনটি এই চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here