স্যামসাং তাদের সবচেয়ে নতুন স্মার্টফোন সিরিজ ‘গ্যালাক্সি এফ’ সিরিজে দ্বিতীয় স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এর আগে এই সিরিজে স্যামসাং গ্যালাক্সি এফ41 পেশ করা হয়েছে। ইতিমধ্যে এই সিরিজের আগামী স্মার্টফোন ফোনটি বিআইএস ও ব্লুটুথ এসআইজির মতো বেশ কিছু সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে। আশা করা হচ্ছে কোম্পানি শীঘ্রই মার্কেটে এই ফোনটি লঞ্চ করে দেবে। অফিসিয়াল ঘোষণার আগে একটি নতুন রিপোর্টে ফোনটির দাম ও কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।
প্রসঙ্গত এই ফোনটি স্যামসাং ইন্ডিয়ার সাপোর্ট পেজেও লিস্টেড করে দেওয়া হয়েছে। এর আগে আমরাই সবার আগে জানিয়েছিলাম স্যামসাং তাদের গ্ৰেটার নয়ডার ফ্যাক্টরীতে এই ফোনের প্রোডাকশন শুরু করে দিয়েছে। কিছু দিন আগে ফোনটির রিয়েল ইমেজ দেখে জানা যায় এই ফোনে স্কোয়ার শেপের কোয়াড রেয়ার ক্যামেরা মডিউল থাকবে।
দাম
কয়েক দিন আগে টিপস্টার মুকুল শর্মা টুইট করে জানিয়েছিলেন Galaxy F62 ফোনটি সেই চিপসেটে রান করবে যেটি গীকবেঞ্চে মাল্টি কোরে 2401 পয়েন্ট পেয়েছে। তিনি আরও বলেন এই ফোনটি মার্কেটের #FullOnSpeedy হ্যান্ডসেট হবে এবং এতে ফ্ল্যাগশিপ ডিভাইসের এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। ভারতে এই ফোনের দাম 25,000 টাকার কম হবে।
স্পেসিফিকেশন
অন্যদিকে টেক ওয়েবসাইট MySmartPrice এর মাধ্যমে ঈশান অগ্ৰবাল জানিয়েছেন Galaxy F62 এর মডেল নাম্বার হবে SM-E625F। এছাড়া এই ফোনে 7,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত এই ফোনের ফাস্ট চার্জিং ফিচার সম্পর্কে কিছু জানা যায়নি। এই ফোনে 6.7 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে থাকবে বলে জানা গেছে।
এই ফোনটি গ্রীন ও ব্লু কালার ভেরিয়েন্টে পেশ করা হবে। Galaxy F62 তে 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ দেওয়া হতে পারে। তবে টিপস্টার ফোনটির প্রসেসর সম্পর্কে কিছু জানাননি। অথচ গীকবেঞ্চের লিস্টিং অনুযায়ী এই ফোনে Exynos 9825 SoC দেওয়া হবে। তবে আজকাল শোনা যাচ্ছে কিছু মার্কেটে এই ফোনটি Galaxy E62 নামে পেশ করা হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









