15 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে শক্তিশালী Samsung Galaxy F62, এতে থাকবে 7000mAh ব‍্যাটারী

দীর্ঘদিন ধরে লিক ও রিপোর্ট প্রকাশের পর অবশেষে Samsung Galaxy F62 ফোনটি সামনে এসে গেছে। স‍্যামসাঙের পক্ষ থেকে ফোনটির প্রথম অফিসিয়াল ইমেজ শেয়ার করে দেওয়া হয়েছে। ছবির সঙ্গে সঙ্গে যেমন এই ফোনের চিপসেট সম্পর্কে বলা হয়েছে তেমনই আবার ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে ভারতে আগামী 15 ফেব্রুয়ারি এই ফোনটি লঞ্চ করা হবে। ইতিমধ্যে শপিং সাইট ফ্লিপকার্টে Samsung Galaxy F62 এর প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে।

আগামী 15 ফেব্রুয়ারি দুপুর 12টার সময় ভারতে Samsung Galaxy F62 লঞ্চ করা হবে। ফোনটির মাইক্রোসাইট ও প্রোডাক্ট পেজ স‍্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ও ফ্লিপকার্টে লাইভ করে দেওয়া হয়েছে। এই প্রোডাক্ট পেজে Samsung Galaxy F62 এর ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেলের ছবি দেখানো হয়েছে। প্রোডাক্ট পেজে আরও বলা হয়েছে এই ফোনটি 7 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি স‍্যামসাঙের নিজস্ব এক্সিনস 9825 চিপসেটে রান করবে।

সুন্দর লুক

Samsung Galaxy F62 ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইনের সঙ্গে তৈরি করা হয়েছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে তিন দিক বেজল লেস ও নিচের দিকে অল্প চিন পার্ট দেওয়া হয়েছে। ডিসপ্লের ওপর দিকে মাঝ বরাবর সেলফি ক‍্যামেরাসহ পাঞ্চ হোল অবস্থিত। Samsung Galaxy F62 এর ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে স্কোয়ার শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের নিচে ফ্ল‍্যাশ লাইট অবস্থিত এবং ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে হরাইজন্টালি স‍্যামসাঙের লোগো আছে। উল্লেখ্য ফোনের ব‍্যাক প‍্যানেলে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই।

সম্ভাব্য স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Samsung Galaxy F62 এর স্পেসিফিকেশন সম্পর্কে কিছু বলা হয়নি তবে বিভিন্ন লিক ও রিপোর্ট অনুযায়ী এই ফোনে 6.7 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে ওয়ান ইউআইতে কাজ করবে বলে মনে করা হচ্ছে। অন‍্যদিকে স‍্যামসাং নিজে জানিয়েছে, এই ফোনে 7 ন‍্যানোমিটার এক্সিনস 9825 চিপসেট দেওয়া হবে।

ফোটোগ্রাফির জন্য এতে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। লিক অনুযায়ী এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি 64 মেগাপিক্সেলের হতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ক‍্যামেরা দেওয়া হবে বলে লিক থেকে জানা গেছে। মনে করা হচ্ছে এতে 7,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। এই ফোনে 8 জিবি র‍্যাম দেওয়া হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here