নোকিয়া গত সপ্তাহে ঘোষণা করে জানিয়েছিল কোম্পানি ভারতে তাদের নতুন স্মার্টফোন NoKia 3.4 লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। নোকিয়া কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনটির ফুল স্পেসিফিকেশনসহ NoKia 3.4 এর প্রোডাক্ট পেজ লাইভ করে দিয়েছে। এবার কোম্পানি NoKia 5.4 নামে আরও একটি নতুন ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে। কোম্পানি জানিয়ে দিয়েছে শীঘ্রই ভারতে এই ফোনটি পেশ করে দেওয়া হবে এবং শপিং সাইট ফ্লিপকার্টে NoKia 5.4 এর প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে।
শপিং সাইট ফ্লিপকার্টে NoKia 5.4 এর প্রোডাক্ট পেজ ‘কামিং সুন’ লিখে লাইভ করে দেওয়া হয়েছে। প্রোডাক্ট পেজে ফোনটির ফোটো ও ভিডিওর মাধ্যমে ফোনটি টীজ করা হয়েছে। পেজে ফোনের লঞ্চ ডেট সম্পর্কে কিছু বলা হয়নি তবে আশা করা হচ্ছে শীঘ্রই এতে ফোনটির লঞ্চ ডেট সম্পর্কেও জানানো হবে। ফোনটির ফ্লিপকার্টে লিস্টিং দেখে বোঝা যাচ্ছে NoKia 5.4 ফোনটি এই সাইটেই সেল করা হবে।
NoKia 5.4 সম্পর্কে কয়েক দিন আগের রিপোর্টে বলা হয়েছে আগামী 10 ফেব্রুয়ারি ভারতে NoKia 5.4 লঞ্চ করা হতে পারে। অন্যদিকে কোম্পানি NoKia 3.4 ফোনটিও টীজ করা শুরু করে দিয়েছে তবে এই ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে 10 ফেব্রুয়ারি NoKia 5.4 এর সঙ্গেই NoKia 3.4 ফোনটিও লঞ্চ করা হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এইচএমডি গ্লোবালের পক্ষ থেকে NoKia 5.4 ও NoKia 3.4 এর লঞ্চ ডেট ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।
NoKia 5.4
কোম্পানির পক্ষ থেকে আন্তর্জাতিক মার্কেটে Nokia 5.4 এ এইচডি প্লাস রেজলিউশন সাপোর্টেড 6.39 ইঞ্চির আইপিএস এলসিডি পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এইচএমডি গ্লোবাল এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 স্টক ভার্সনের সঙ্গে লঞ্চ করেছে যা শীঘ্রই অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে আপডেট হয়ে যাবে। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 চিপসেট দেওয়া হয়েছে এবং এতে 4 জিবি ও 6 জিবি র্যাম আছে।
ফোটোগ্রাফির জন্য Nokia 5.4 এ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে। এর সঙ্গে এতে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। Nokia 5.4 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। পাওয়ার ব্যাকআপের জন্য Nokia 5.4 এ 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










