Infinix এর ব্যাপারে গত সপ্তাহেই খবর এসেছিল কোম্পানি ভারতে তাদের নতুন স্মার্টফোন আনার প্রচেষ্টা করছে , যাকে ‘Xclub’ এ ভিডিও এর মাধ্যমে দেখা গেছে। আজকে ইন্ফিনিক্স তাদের আগামী ফোনের নাম আর লঞ্চ ডেট এর ব্যাপারেও পর্দা উন্মোচন করেছে। কোম্পানি জানিয়েছে এই ডিভাইসটি Infinity Smart 5 নামের সাথে ভারতীয় বাজারে আসবে যা আগামী 11 ফেব্রুয়ারি মার্কেটে লঞ্চ হবে। ইন্ফিনিক্স এর এই ফোনটি 8,000 টাকার থেকেও কম দামে বিক্রির জন্য উপলব্ধ হবে।
Infinix Smart 5 আগামী 11 ফেব্রুয়ারি ইন্ডিয়াতে লঞ্চ হবে যার দাম 8,000 টাকার থেকেও কম হবে। কোম্পানি জানিয়েছে এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টে সেলের জন্য উপলব্ধ হবে যার প্রোডাক্ট পেজে 7 ফেব্রুয়ারি থেকে লাইভ হয়ে যাবে। ইন্ফিনিক্স স্মার্ট 5 এর ব্যাপারে কোম্পানি এই তথ্য ও দিয়েছে যে এই ফোনটি Miranda Green, 6 degree Purple , Aegean Blue আর Obsidian Black রঙে ক্রয় করা যাবে। এই ফোনটি 6,000 এমএএইচ এর ব্যাটারির সাথে 6.82 ইঞ্চির বড়ো ডিসপ্লে সাপোর্ট থাকবে।
Infinix Smart 5
ইন্ফিনিক্স স্মার্ট 5 কে গত বছর নাইজেরিয়ায় লঞ্চ করা হয়েছিল। ফোনের ফিচার্স আর স্পেশিফিকেশান্সের কথা বললে ইন্ফিনিক্স স্মার্ট 5 ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করে যা 1600 × 720 পিক্সেল রেজুলেশনের 6.6 ঈঞ্চির এইচডি + স্ক্রিন দেওয়া হয়েছে। নাইজেরিয়ায় এই ফোনটি এন্ড্রয়েড 10 কে ‘গো’ এডিশনে লঞ্চ করা হয়েছিল যা অক্টাকোর প্রসেসর আর 3 জিবি র্যামে রান করে।
Infinix Smart 5 ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে যা 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে অন্য দুইটি 2 মেগাপিক্সেলের লেন্স দেওয়া হয়েছে। এইভাবেই সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ইন্ফিনিক্স স্মার্ট 5 স্মার্টফোন 4 জি ভোলটিই আর ডুয়াল সিম সাপোর্ট করে যার সাথে বেসিক কানেক্টিভিটি ফিচার্স ও দেওয়া আছে।
ইন্ফিনিক্স স্মার্ট 5 কে নিয়ে আধিকারিক পক্ষ থেকে বলা হয়েছে যে এই স্মার্টফোনটি 6,000 এমএএইচ এর বড়ো ব্যাটারির সাথে লঞ্চ করা হবে। আশা করা যায় ফোনটির অন্য স্পেশিফিকেশান্স ও Infinity Smart 5 কে অন্তরাষ্ট্রিয় মডেলের সমানই থাকবে । আবার ইন্ডিয়ান মার্কেটে ফোনের একের অধিক ভেরিয়েন্ট ও প্রবেশ করতে পারে যার শুরুর দিকের দাম 8,000 টাকার থেকেও কম হবে। ফোনের পূর্ণ স্পেশিফিকেশান্স আর দামের জন্য 11 ফেব্রুয়ারির অপেক্ষা করতে হবে।










