স্যামসাং ঘোষণা করেছে আগামী 21শে মে ভারতে একটি ইভেন্ট আয়োজন করতে চলেছে যেখানে ইনফিনিটি ডিসপ্লেওয়ালা ফোন লঞ্চ হবে। কোম্পানি এখনও নাম ঘোষণা না করলেও আশা করা যায় গ্যালাক্সি এ6, গ্যালাক্সি এ6+ এবং গ্যালাক্সি জে4 বা গ্যালাক্সি জে6 লঞ্চ হতে পারে। আরেকটি খবর পাওয়া গেছে যেখানে বলা হয়েছে কোম্পানি একটি অ্যন্ড্রয়েড গো স্মার্টফোনের ওপর কাজ করছে যা খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে।
মোটো জি6 এবং মোটো জি6 প্লে খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে, অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড হয়েছে
জানা গেছে কোরিয়ান কোম্পানি স্যামসাং কয়েক দিন ধরে একটি অ্যান্ড্রয়েড গো স্মার্টফোনের ওপর কাজ করছে। এই ফোনটি বিশেষ করে ভারতীয় ইউজারদের কথা মাথায় রেখে বানানো হয়েছে যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে অফিসিয়ালি লঞ্চ।হবে। রিপোর্ট অনুসারে ভারতে ফোনটি গ্যালাক্সি জে2 কোর নামে লঞ্চ হতে পারে। স্যামসাং অফিসিয়ালি কোনো তথ্য প্রকাশ না করলেও আশা করা যায় খুব তাড়াতাড়ি সব জানা যাবে।
স্যামসাং গ্যালাক্সি জে2 কোর চীনা ওয়েবসাইটে গীকরেঞ্চে এসএম-জে260জি মডেল নাম্বার দিয়ে আগেই লিস্টেড হয়ে গেছে। এই ওয়েবসাইটের তথ্য অনুসারে ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিও (গো এডিশন) দিয়ে পেশ করা হবে এবং এতে 1 জিবি র্যাম থাকবে। গীকরেঞ্জে ফোনটিকে সিঙ্গেল-কোরে 625 স্কোর ও মাল্টি-কোরে 1,747 স্কোর দেওয়া হয়েছে। ফোনের অন্যান্য স্পেসিফিকেশন এখনও জানা যায়নি।
আশা করা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জে2 কোর ফোনটি ভারতে 5,000 টাকা দামে পাওয়া যেতে পারে। শোনা যাচ্ছে ফোনটি ভারতসহ নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কাতেও লঞ্চ হবে। এই সস্তা স্মার্টফোনটির জন্য আপাতত কিছু দিন অপেক্ষা করতে হবে।










