Battlegrounds Mobile India মোবাইল গেমের আজকে ভারতে প্রী-রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। ভারতে আপাতত শুধুমাত্র Android ইউজার্সরা Google Play Store এ এই গেমের জন্য প্রী-রেজিস্ট্রেশন করতে পারবে। ক্রাফটনের এই মোবাইল গেম Battlegrounds Mobile India কবে লঞ্চ করা হবে সেই তথ্য এখনো জানা যায়নি। কিছু রিপোর্ট অনুযায়ী এই গেমটি জুনের শুরুর সপ্তাহে পেশ করা হতে পারে। Battlegrounds Mobile India গেমের জন্য প্রী-রেজিস্ট্রেশন করা ইন্ডিয়ান প্লেয়ার্সদের ক্রাফটন এর পক্ষ থেকে রিওয়ার্ডসও দেবে। শোনা যাচ্ছে যে ভারতে লঞ্চ হতে চলা এই মোবাইল গেমের গেমপ্লে PUBG Mobile এর মতোই হবে, কিন্তু এতে হিংসা একটু কম থাকতে পারে। এর সাথেই ইউজার্সদের বেশি প্রাইভেসি আর সিকিউরিটি আরো অন্য ফিচার্স থাকবে। Battlegrounds Mobile India এর জন্য Apple iOS ইউজার্সদের এখন আরও অপেক্ষা করতে হবে।
Battlegrounds Mobile India প্রী-রেজিস্ট্রেশন লিংক
Battlegrounds Mobile India এর প্রী রেজিস্ট্রেশন লিংক গুগল প্লে স্টোরে লাইভ হয়ে গেছে। এই গেমের জন্য প্রী রেজিস্ট্রেশন লিংক এর জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন। গুগল প্লে স্টোরে Battlegrounds Mobile India অ্যাপে এই গেমের জন্য রেজিস্ট্রেশন হচ্ছে।
BATTLEGROUNDS MOBILE INDIA এভাবে করুন রেজিস্ট্রেশন
BATTLEGROUNDS MOBILE INDIA গেমের জন্য রেজিস্ট্রেশন করার জন্য ইউজার্সদের প্লে স্টোরে যেতে হবে। এখানে আমরা স্টেপ বাই স্টেপ বলব যে ক্রাফটন এর আপকামিং ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমের জন্য কিভাবে রেজিস্ট্রেশন করবেন।
1. সবার আগে আপনাকে Android স্মার্টফোনে Google Play Store ওপেন করতে হবে।
2. এখানে আপনাকে BATTLEGROUNDS MOBILE INDIA সার্চ করতে হবে।
3. ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম খোলার পরে এখানে “Pre-Register” বাটনে ক্লিক করতে হবে।
4. প্রী-রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে ইউজার এর নাম, বয়স, ইমেইল আইডি আর ডিভাইস কম্প্যাটিবিলিটি চেক করা হবে।
5. এই তথ্য সাবমিট হওয়ার সাথেই এই গেমে আপনার রেজিস্ট্রেশন সফল হয়ে যাবে।
PUBG Mobile এর থেকে আলাদা হবে
ভারতে লঞ্চের জন্য তৈরি BATTLEGROUNDS MOBILE INDIA মোবাইল গেম PUBG Mobile থেকে অনেকটাই আলাদা হবে। গেমে সব প্লেয়ার ম্যাপে ল্যান্ড করার সাথে সাথে পুরো কাপড় পরা থাকবে। এই গেমে হিংসার দৃশ্য অনেকটাই কম থাকবে। এই গেমে রক্তের রং সবুজ দেখানো হবে। এই গেমে ম্যাপ পাবজি মোবাইলের মতোই হবে, কিন্তু এই ম্যাপের নাম আলাদা হবে। এর সাথেই গেমে PUBG Mobile প্লেয়ার্সদের IDs আর অ্যাচিভমেন্টস রিটার্ন হবে না। এই গেমে এক্সক্লুসিভ ইন-গেম কন্টেন্ট হবে যার ইভেন্টস, লিমিটেড এডিশন কস্টিউমস আরও অনেক কিছু থাকবে।
Krafton এই গেমে 18 বছরের কম বয়সের প্লেয়ার্সদের প্রাইভেসি আর প্যারেন্ট (অভিভাবক) কন্ট্রোলে ফোকাস দিয়েছে। সব ইউজার্সদের ডেটা ভারত সরকারের গাইডলাইনের অনুযায়ী ভারতে স্টোর করা হবে। নাবালিকদের গেমের জন্য অভিভাবকদের সহমতির জন্য মা-বাবা অথবা অভিভাবকদের মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। এর সাথেই 18 বছরের কম বয়সের প্লেয়াররা দিনে শুধুমাত্র 2ঘন্টা এই গেমটি খেলতে পারবে। আবার ইন-অ্যাপ পারচেজ এর লিমিট 7000 টাকা প্রতিদিন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









