আজকে যারা বিছানায় শুয়ে থেকে ইন্সটাগ্রাম আর ফেসবুকে ভিডিও স্ক্রোল করছে তারাই আগের বছরে আলাদাই অ্যাডভেঞ্চারে লাইফ কাটাচ্ছিল। আর সেই অ্যাডভেঞ্চার হল PUBG Mobile। পাবজি মোবাইল ইন্ডিয়াতে ব্যান হওয়ার পরে অনেক লোকের জিবনে একঘেয়েমি এসে গিয়েছিল, কিন্তু গত সপ্তাহে এই ঘোষণা হয়েছিল যে PUBG Mobile গেমটি BATTLEGROUNDS MOBILE INDIA নামে ভারতে আবার আসছে শুনে লোকেরা আনন্দে আত্মহারা হয়েছে। এই খুশি এখন আরও বেড়ে গেছে কারন গেমটির নির্মাতা কোম্পানি KRAFTON ঘোষণা করেছে যে আজকে থেকে BATTLEGROUNDS MOBILE INDIA ভারতে প্রী-রেজিস্ট্রশনের জন্য উপলব্ধ হবে।
BATTLEGROUNDS MOBILE INDIA মোবাইল গেমটি আজকে থেকে ভারতে প্রী-রেজিস্ট্রেশনের জন্য উপলব্ধ হয়ে গেছে। KRAFTON কোম্পানি আজকে ভারতে PUBG Mobile এর নতুন আর দেশী ভার্সনের প্রী-রেজিস্ট্রেশন লিঙ্ক অফিসিয়াল করে দিয়েছে আর এর সাথেই গুগল প্লে স্টোরেও এই গেমের ডেবিউ হয়ে গেছে। এই গেমের কঠর প্রতিক্ষা করা মোবাইল ইউজার্সরা জানতে চায় কিভাবে আর কোথা থেকে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমে রেজিস্টার করবে তারা। তাদের এরকমই প্রশ্নের জবাব আমরা আগে দিয়েছি। কিন্তু সবচেয়ে আগে আপনাকে বলে দিই যে এই খুশি শুধুমাত্র Android ইউজার্সরাই পাবে iphone গ্রাহকরা না।
BATTLEGROUNDS MOBILE INDIA এভাবে করুন রেজিস্টার
PUBG Mobile ভারতে BATTLEGROUNDS MOBILE INDIA নামের সাথে আবার আসছে, যার প্রী-রেজিস্ট্রেশন 18 মে থেকে শুরু হচ্ছে। এই গেমের লঞ্চের আগেই এতে নিজের একাউন্ট বানানো যাবে। এর জন্য আগে স্টেপ গুলি ফলো করতে হবে।
1. নিজের Android SmartPhone এ Google Play Store কে ওপেন করুন।
2. গুগল প্লে স্টোরে BATTLEGROUNDS MOBILE INDIA কে সার্চ করুন, অথবা (এই লিঙ্কে) ক্লিক করুন।
3. ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম খোলার পরে সেখানে “Pre-Register” এর বাটন দেখতে পাবেন, সেটি ক্লিক করুন।
4. সেখানে ইউজারের নাম, ইমেইল আইডি আর ডিভাইস কম্প্যাটিবিলিটি চেক করা হবে।
5. প্রয়োজনীয় ডিটেইলস সাবমিট হওয়ার পরে মোবাইল গেমে ইউজারের একাউন্ট তৈরি হয়ে যাবে।
এখানে বলে দিই যে BATTLEGROUNDS MOBILE INDIA তে প্রী-রেজিস্ট্রেশন করলে গেম নির্মাতা কোম্পানির পক্ষ থেকে ইউজার্সদের কিছু স্পেশাল রিওয়ার্ডসও দেওয়া হবে যা গেমে ব্যবহার করা যাবে। একবার রেজিস্টার হয়ে যাওয়া পরে যখন গেম লঞ্চ হবে আর ফোনে ডাউনলোড করে রান করা হবে, তখধ সেই স্পেশাল রিওয়ার্ডস নিজে থেকেই ইউজারের গেম একাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এই রিওয়ার্ডসের মধ্যে গেম স্কিন, প্লেয়ার ড্রেস, এক্সট্রা পয়েন্টস এবং গান ইত্যাদি আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










