COVID-19 এর ভ‍্যাক্সিন স্লট না পেলে এই নাম্বারে কল করুন, জলদিই পাবেন Appointment

কোরোনা ভাইরাস থেকে নিজেকে বাচানোর জন্য ভ‍্যাক্সিন নেওয়া খুব‌ই গুরুত্বপূর্ণ। ভ‍্যাক্সিনেশনের জন্য আপনাকে অনলাইন স্লট বুক করতে হবে। কিন্তু আজ‌ও এরকম অনেকে আছে যারা ভ‍্যাক্সিনেশনের স্লট বুক করতে পারছে না। বেশিরভাগ গ্রামের দিকের লোকেরা এটি বুক করার পদ্ধতি‌ই জানে না। COVID-19 ভ‍্যাক্সিনেশন স্লট নেওয়ার জন্য 18 থেকে 44 বছরের নাগরিকদের জন্য ওয়াক ইন সুবিধা নেই। তাদের আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে আর তারপরে তারা Covid-19 ভ‍্যাক্সিন নিতে পারবে। আবার এখন রাষ্ট্রিয় স্বাস্থ্য আধিকারিক (এন‌এইচ‌এ) এর প্রমুখ আর‌এস শার্মা একটি হেল্পলাইন নাম্বার জারি করেছে, যার সাহায্যে ভ‍্যাক্সিন স্লট বুক করা যাবে।

এর আগে পর্যন্ত CoWIN পোর্টাল, Aarogya Setu অ্যাপ আর UMANG অ্যাপের সাহায্যে COVID-19 ভ‍্যাক্সিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা হচ্ছিল। কিন্তু এখন কল এর মাধ্যমে COVID-19 ভ‍্যাক্সিন স্লটের বুকিং বা রেজিস্ট্রেশন প্রসেসকে সহজ করে দেওয়া হয়েছে। হেল্পলাইন নাম্বার 1075 এর মাধ্যমে COVID-19 ভ‍্যাক্সিন স্লট বুক করতে পারবেন। আসুন আগে আপনাকে জানাই যে কিভাবে কল করে Vaccination Slot বুক করবেন।

কলে কিভাবে বুক করবেন COVID-19 ভ‍্যাক্সিনেশন স্লট:

  • সবার আগে আপনাকে আপনার ফোন থেকে 1075 হেল্পলাইন নাম্বার ডায়াল করতে হবে।
  • কল কানেক্ট হ‌ওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি CoWIN ডিটেইলস সম্পর্কে জানতে চান নাকি ভ‍্যাক্সিন স্লট বুক করতে চান।
  • এখন আপনাকে ভ‍্যাক্সিন স্লট বুক করার জন্য 2 নাম্বার প্রেস করতে হবে।
  • এরপরে রিপ্রেজেন্টেটিভ এর মাধ্যমে বলা প্রসেস ফলো করতে হবে। এরপরে আপনার ভ‍্যাক্সিন অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে যাবে।
  • মনে রাখবেন যে কল করার আগে আপনার কাছে আধার কার্ড, প‍্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পেন্শন পাসবুক, পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড রাখতে হবে, যার ডিটেইলস দ্রুত বলতে পারবেন।

অন-সাইট রেজিস্ট্রেশন

মনে রাখবেন যে এই প্রক্রিয়া শুধুমাত্র 18 বছর থেকে 44 বছর বয়সের লোকেদের জন্য না। এতে 45 বছরের লোকেরা যারা সেল্ফ-রেজিস্টার করেনি তারা কাছের কোভিড ভ‍্যাক্সিন সেন্টারে যেতে পারবেন। সেখানে আপনি নিজেকে রেজিস্টার করতে পারবেন।

ভ‍্যাক্সিনেশন এর জন্য প্রয়োজন যে ডকিউমেন্ট গুলি

যেকোনো মোড থেকে রেজিস্ট্রেশন করুন, টিকাকরন এর আগে আপনাকে পরিচয় পত্র দেখাতে হবে। সরকার 12 রকমের পরিচয়পত্র টিকাকরন এর জন্য এপ্রুভ করেছেন। সেগুলি হল:

1. আধার কার্ড
2. ভোটার আইডি
3. পাসপোর্ট
4. ড্রাইভিং লাইসেন্স
5. প‍্যান কার্ড
6. হেল্থ ইন্সুরেন্স স্মার্ট কার্ড
7. পেন্শন ডকিউমেন্ট
8. ব‍্যাঙ্ক/পোস্ট অফিস পাসবুক

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here