Snapdragon 8 Elite প্রসেসর এবং 16GB RAM সহ লঞ্চ হতে পারে Redmi K100, গীকবেঞ্চে হল লিস্টেড

আগামীকাল অর্থাৎ 27 অক্টোবর Redmi K100 স্মার্টফোনটি চীনের বাজারে লঞ্চ করা হবে। এবার Geekbench সাইটে আপকামিং ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের সম্ভাব্য প্রসেসর, RAM এবং পারফরমেন্স সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের প্রসেসর সম্পর্কে নিশ্চিত জানানো হয়নি। আগেই জানা গিয়েছিল ফোনটিতে 10,000mAh বড় ব্যাটারি, 6.83 ইঞ্চির ডিসপ্লে এবং IP68 রেটিং থাকবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi K100 ফোনের গীকবেঞ্চ লিস্টিং সম্পর্কে।

Redmi K100 ফোনের Geekbench লিস্টিং

টিপস্টার Abhishek Yadav এর বক্তব্য অনুযায়ী গীকবেঞ্চে Xiaomi এর একটি স্মার্টফোন M786BC মডেল নাম্বার সহ স্পট হয়েছে। টিপস্টার জানিয়েছেন এই মডেল নাম্বার আপকামিং Redmi K100 ফোনের চাইনিজ ভেরিয়েন্ট হবে বলে জানা গেছে। যদিও লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম জানা যায়নি।

Geekbench লিস্টিঙে আপকামিং Redmi K100 ফোনের সঙ্গে Qualcomm এর SM8750 প্রসেসরের আইডেন্টিফায়ার দেওয়া হয়েছে। এটি Snapdragon 8 Elite প্রসেসর হতে পারে। এই চিপসেটে অক্টাকোর CPU এবং Adreno 830 GPU রয়েছে। এই CPU 3.53GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি কোর এবং 4.32GHz ক্লক স্পীডযুক্ত দুটি কোর সহ কাজ করতে সক্ষম।

পারফরমেন্সের দিক দিয়ে Redmi K100 ফোনটি Geekbench 7.0.0 সিঙ্গেল-কোর টেস্টে 2,705 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 9,885 স্কোর পেয়েছে। লিস্টিং অনুযায়ী এই ফোনটিতে প্রায় 14.8GB RAM দেওয়া হয়েছে। এটি বাজারে 16GB RAM সহ লঞ্চ করা হতে পারে। ফোনটি Android 17 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি উপরোক্ত তথ্য Geekbench লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। Redmi এর পক্ষ থেকে ফোনের প্রসেসর, RAM এবং সফটওয়্যার সম্পর্কে তথ্য অফিসিয়ালি জানানো হয়নি।

কনফার্ম হল Redmi K100 ফোনের ফিচার

Redmi এর বক্তব্য অনুযায়ী K100 ফোনটিতে 6.83 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 10,000mAh ব্যাটারি হবে। এটি সাধারণ স্মার্টফোনের তুলনায় যথেষ্ট বড়। এর ফলে যারা দীর্ঘ সময় পর্যন্ত স্মার্টফোন ব্যাবহার করেন তাঁরা উপকৃত হবেন।

ফটোগ্রাফির জন্য কোম্পানির Redmi K100 ফোনটিতে Light and Shadow Hunter 800 হাই ডায়নেমিক রেঞ্জ সাপোর্টেড প্রাইমারি ক্যামেরা থাকবে বলে জানানো হয়েছে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 রেটিং রয়েছে।

আগেই চীনের 3C সার্টিফিকেশন সাইটে Redmi K100 ফোনটি M786BC মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। এছাড়া ফোনটিতে 100W ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে বলেও জানা গিয়েছিল।

যারা বড় ব্যাটারি এবং শক্তিশালী পারফরমেন্স সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য আপকামিং Redmi K100 ফোনটি দারুণ বিকল্প হবে। আগামী 27 অক্টোবর লঞ্চের দিন আমরা ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here