Motorola জলদি লঞ্চ করতে চলেছে Moto Edge সিরিজে তিনটি শক্তিশালী স্মার্টফোন, জানুন এর আকর্ষণীয় দিক গুলি

Motorola জলদিই তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই তিনটি স্মার্টফোন কোম্পানির Moto Edge Series এর সাক্সেসর স্মার্টফোন হবে। মোটোরোলার এই স্মার্টফোন সম্পর্কে Techniknews এ তথ্য শেয়ার করেছে। মোটোরোলার আপকামিং তিনটি স্মার্টফোনের কোডনেম Motorola Edge Berlin, Motorola Edge Kyoto আর Motorola Edge Pstar। Motorola Edge Berlin স্মার্টফোন সম্পর্কে বলা হচ্ছে যে এটিকে Snapdragon 778G চিপসেটের সাথে লঞ্চ করা যেতে পারে। এর সাথেই Motorola Edge Pstar স্মার্টফোন‌কে Snapdragon 870 অথবা Snapdragon 865 চিপসেটের সাথে পেশ করা যেতে পারে।

Motorola Edge Berlin স্পেসিফিকেশন্স

Motorola এর আপকামিং স্মার্টফোন Moto Edge Berlin কে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা যেতে পারে। Motorola Edge Berlin কে ইউরোপে লঞ্চ করা হবে আবার নর্থ আমেরিকাতে এই স্মার্টফোনের Motorola Edge Berlin NA ভেরিয়েন্ট‌কে লঞ্চ করা হবে। এই দুটি স্মার্টফোন Snapdragon 778G SoC এর সাথে 6GB/8GB র‍্যাম আর 128GB/256GB স্টোরেজের সাথে পেশ করা যেতে পারে। এই স্মার্টফোন‌টিতে ট্রিপল রিয়ার ক‍্যামেরা সেট‌আপের সাথে পেশ করা যেতে পারে। Motorola Edge Berlin ইউরোপিয়ান মডেলে 108- মেগাপিক্সেলের S5KHM2 প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 16 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স (OmniVision OV16A10), আর 8 মেগাপিক্সেলের টেলিফোটো (OV08A10) ক‍্যামেরার সাথে পেশ করা যেতে পারে। আবার নর্থ আমেরিকার ভেরিয়েন্টে Moto Edge Berlin এ 108- পিক্সেলের S5KHM2 প্রাইমারি ক‍্যামেরার সাথে 8-মেগাপিক্সেলের Samsung S5K4H7 আল্ট্রাওয়াইড/ম‍্যাক্রো লেন্স, আর 2-মেগাপিক্সেলের OmniVision 0V02B1B ডেপ্থ লেন্স দেওয়া যেতে পারে। সেল্ফির জন্য এই দুটি ফোনে 32 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেওয়া যেতে পারে।

Motorola Edge Pstar স্পেসিফিকেশন্স

Motorola Edge Pstar স্মার্টফোনের ইন্টারনাল কোডনেম ‘Sierra’ আর পাব্লিক কোডনেম ‘Pstar’। মোটোরোলার এই স্মার্টফোনের মডেল নাম্বার XT2153, যা ব্ল‍্যাক, ব্লু আর হোয়াইট কালার অপশনে পেশ করা যেতে পারে। মোটোরোলার এই ফোনটি Snapdragon 870 অথবা Snapdragon 865 চিপসেটের সাথে পেশ করা যেতে পারে। এর সাথেই এই ফোনটি X55 5G মোডেমের সাথে পেশ করা হবে। মোটোরোলার এই ফোনটি 6GB/8GB/12GB RAM অপশনের সাথে 256GB পর্যন্ত স্টোরেজে সাথে পেশ করা যেতে পারে। Motorola Edge Pstar স্মার্টফোনের রিয়ার ক‍্যামেরা সেট‌আপ Moto Edge Berlin এর মতো হতে পারে। আবার ফ্রন্ট ক‍্যামেরার কথা বলা হলে এটি 16MP অথবা 32MP এর হতে পারে।

Motorola Edge Kyoto স্পেসিফিকেশন্স

Motorola Edge Kyoto স্মার্টফোন এই সিরিজের সবচেয়ে অ্যাফর্ডেবল স্মার্টফোন হতে পারে। এই ফোনের ক‍্যামেরা সেট‌আপ Motorola Berlin আর Pstar এর মতো হবে। ফোনের প্রাইমারি ক‍্যামেরা 108MP এর হবে, যার সাথে 8MP এর আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 2MP এর ডেপ্থ ক‍্যামেরা দেওয়া থাকবে। মোটোরোলার এই স্মার্টফোনের র‍্যাম, স্টোরেজ আর চিপসেট সম্পর্কে আপাতত কোনো তথ্য জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here