25 হাজার টাকার চেয়ে কম দামে কোন ফোনের ব্যাটারি ও চার্জিং বেস্ট, দেখে নিন Motorola Edge 50 Neo এবং Vivo T3 Pro ফোনের তুলনা

25,000 টাকার চেয়ে কম দামে Motorola Edge 50 Neo ফোনটি ব্র্যান্ডের নতুন স্মার্টফোন। এই রেঞ্জে BBK Electronics এর অধীনস্থ Vivo, iQOO, OPPO, OnePlus এবং Realme ব্র্যান্ডের বেশ কিছু স্মার্টফোন বাজারে রয়েছে। এর মধ্যে Vivo T3 Pro ফতির সগে আমরা Motorola Edge 50 Neo ফোনের ব্যাটারির তুলনা করে দেখেছি কোন ফোনের ব্যাটারি সেগমেন্ট বেশি শক্তিশালী।

Motorola Edge 50 Neo ফোনের দাম 23,999 টাকা। এই ফোনে 68W টার্বো চার্জিং সাপোর্টেড 4,310mAh ব্যাটারি রয়েছে। অন্যদিকে 24,999 টাকা দামের Vivo T3 Pro ফোনে 80W ফ্ল্যাশ চার্জিং সহ 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

ভিডিও স্ট্রিমিং

Motorola Edge 50 Neo এবং Vivo T3 Pro ফোনের রিয়েল লাইফ ব্যাটারি পারফরমেন্স চেক করার জন্য আমরা 30 মিনিট করে হাই কোয়ালিটি YouTube ভিডিও স্ট্রিম করে দেখেছি। টেস্ট সমান রাখার জন্য উভয় ফোনে ব্রাইটনেস ও ভলিউম 50% রাখা হয়েছিল। এছাড়া রেজোলিউশনও একই রাখা হয়েছিল।

ইউটিউব ভিডিও স্ট্রিমিংMoto Edge 50 NeoVivo T3 Pro
ব্যাটারি ড্রপ5%2%

 

আমাদের 30-মিনিট ভিডিও স্ট্রিমিং টেস্টের পর Vivo T3 Pro ফোনটি Motorola Edge 50 Neo ফোনের চেয়ে ভালো পারফর্ম করেছে। Vivo T3 Pro ফোনের ব্যাটারি মাত্র 2% কমেছে। অন্যদিকে Motorola Edge 50 Neo ফোনের ব্যাটারি 5% হ্রাস পেয়েছে। হিসাব করলে দেখা যায় Motorola Edge 50 Neo ফোনের ব্যাটারি 215.5mAh এব Vivo T3 Pro ফোনের ব্যাটারি মাত্র 110mAh কমেছে।

Vivo T3 Pro ফোনে 4500 নিট পীক ব্রাইটনেস সহ 6.7-ইঞ্চির ডিসপ্লে রয়েছে। অন্যদিকে কম্প্যাক্ট ফার্ম ফ্যাক্টর Moto Edge 50 Neo ফোনে 2800 নিট ব্রাইটনেস পাওয়া যায়।

বিজয়ী: Vivo T3 Pro

গেমিং টেস্ট

গেমিং টেস্টের ক্ষেত্রে আমরা থার্মাল পারফরমেন্স ও ব্যাটারি ড্রপের পাশাপাশি অন্যান্য দিকগুলিতেও সমান বিচার করি। তবে ব্যাটারির তুলনার ক্ষেত্রে শুধুমাত্র ব্যাটারি ড্রপের ওপরই নজর দেওয়া হয়েছে। আমরা উভয় ফোনে 30 মিনিট করে Call of Duty Mobile, Real Racing 3 এবং BGMI হেম খেলে দেখেছি। সঠিক বিচারের জন্য দুটি ফোনের ব্রাইটনেস 80% এবং ভলিউম 50% রাখা হয়েছে। একইসঙ্গে ফোনগুলি স্ট্যান্ডার্ড সেটিংসে রাখা হয়েছে।

মোবাইল গেমMoto Edge 50 Neo (30 মিনিট পর ব্যাটারি ড্রপ)Vivo T3 Pro (30 মিনিট পর ব্যাটারি ড্রপ)
COD Mobile7%5%
Real Racing 37%5%
BGMI6%6%

 

ওপরের টেবিলে দেখা যাচ্ছে আধ ঘন্টা গেম খেলার পর Motorola Edge 50 Neo ফোনে যথাক্রমে 7%, 7% এবং 6% ব্যাটারি হ্রাস পেয়েছে। অন্যদিকে Vivo T3 Pro ফোনের ব্যাটারি কমেছে যথাক্রমে 5%, 5% এবং 6%। দুটি ফএর গড় ব্যাটারি ড্রপ যথাক্রমে 6.7% এবং 5.3%।

বিজয়ী: Vivo T3 Pro

চার্জিং টেস্ট

Motorola Edge 50 Neo ফোনে 68W ফাস্ট চার্জিং এবং 15W ওয়ারলেসস চার্জিং সাপোর্টেড 4,310mAh ব্যাটারি রয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 20% থেকে 100% চার্জ হতে 37 মিনিট সময় লেগেছে। অন্যদিকে Vivo T3 Pro ফোনের 5,500mAh ব্যাটারি 80W ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে। এই ফোনটি 20% থেকে 100% চার্জ হতে সময় লেগেছে 52 মিনিট।

চার্জিং টেস্টMoto Edge 50 NeoVivo T3 Pro
চার্জিং টাইম (20%-100%)37 মিনিট52 মিনিট

 

হিসাব করে দেখা যাচ্ছে Moto Edge 50 Neo ফোনের ব্যাটারি প্রতি মিনিটে প্রায় 116mAh চার্জ হয়েছে এবং Vivo T3 Pro ফোনটি প্রতি মিনিটে চার্জ হয়েছে 105mAh।

বিজয়ী: Motorola Edge 50 Neo

পিসিমার্ক ব্যাটারি টেস্ট

আমরা PC Mark Work 3.0 ব্যাটারি লাইফ টেস্ট করেছি, এতে ওয়েব ব্রাউজিং, ভিডিও প্লেব্যাকের মতো বিভিন্ন অ্যাক্টিভিটি ক্রমাগত করে ব্যাটারির ক্ষমতা টেস্ট করা হয়। ফোনের ব্যাটারি 100% থেকে কমে 20% হওয়া পর্যন্ত এইসব অ্যাক্টিভিটি লুপে চলতে থাকে। এই টেস্টের সময় উভয় ফোনের ব্রাইটনেস 80% এবং ভলিউম 50% রাখা হয়েছিল।

টেস্টMoto Edge 50 NeoVivo T3 Pro
পিসিমার্ক ব্যাটারি টেস্টসাপোর্ট করেনি15 hours 52 minutes

 

আমাদের টেস্টে Vivo T3 Pro ফোনটি 15 ঘন্টা 52 মিনিট পর্যন্ত চলেছে। অন্যদিকে Moto Edge 50 Neo ফোনটি কয়েক বার ক্র্যাশ হয়ে গেছে।

বিজয়ী: Vivo T3 Pro

উপসংহার

Motorola Edge 50 Neo এবং Vivo T3 Pro ফোনের ব্যাটারি কেমন পারফর্ম করেছে এবং কোন টেস্টে কোন ফোনটি কেমন রেসপন্স করেছে তা নিচে টেবিলের মাধ্যমে দেখানো হল।

টেস্টবিজয়ী
Video streamingVivo T3 Pro
Gaming testVivo T3 Pro
Charging testMotorola Edge 50 Neo
PC MarkVivo T3 Pro

 

টেস্ট রেজাল্ট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি ও দীর্ঘ ব্যাকআপের ক্ষেত্রে Vivo T3 Pro ফোনটি Motorola Edge 50 Neo ফোনের চেয়ে এগিয়ে রয়েছে। চার্জিং স্পীডের ক্ষেত্রে Edge 50 Neo জিতলেও, 25,000 টাকার রেজে Realme 13 Plus ফোনটি 31 মিনিট এবং OnePlus Nord CE 4 ফোনটি 35 মিনিটে চার্জ হয়ে এই রেঞ্জের সবচেয়ে ফাস্ট চার্জিং ফোনের খেতাব জিতে নিয়েছে।

Motorola Edge 50 Neo ফোনে কম্প্যাক্ট ডিজাইন, ফ্ল্যাট ডিসপ্লে, IP68 রেটিং ও ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4310mAh ব্যাটারি রয়েছে। অন্যদিকে Vivo T3 Pro ফোনে স্লিম ফিজাইন, কার্ভ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর এবং 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here