Amazon-এ অর্ডার দেওয়া হয় Remote Control Car, অথচ পাঠানো হয়েছে 5 টাকা দামের Parle-G বিস্কুট

কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রজেক্ট এবং করোনা ভাইরাসের সংক্রমণের ফলে ভারত সত্যি সত্যিই অনলাইন নির্ভর হয়ে পড়েছে। এর আগে সস্তা ডেটা প্ল‍্যানের ফলে মানুষের হাতে অঢেল ইন্টারনেট তো ছিলই, লকডাউন মানুষকে আরও ডিজিটাল মুখী করে দিয়েছে। অনলাইনে শপিং করার অনেক সুবিধা তো আছেই, কিন্তু মাঝে মধ্যে এমন কিছু ঘটনার কথা শোনা যায় যা একে প্রশ্নের মুখে এনে দাঁড় করায়। কখনও পার্সেল ভুল ঠিকানায় পাঠানো হয় তো আবার কখনও কখনও বক্সে ইট বা সাবান ভরে পাঠিয়ে দেওয়া হয়। এমনই একটি ঘটনা এবারের দেশের রাজধানী দিল্লিতে ঘটতে দেখা গেছে, যেখানে এক ব‍্যাক্তি অনলাইন শপিং সাইট আমাজন থেকে একটি প্রোডাক্ট অর্ডার করেন কিন্তু হাতে এসে পৌঁছেছে পার্লে জি বিস্কুটের প‍্যাকেট।

বিক্রম নামের এক ব‍্যাক্তি তাঁর ফেসবুক প্রোফাইলে এই ঘটনার কথা শেয়ার করেছেন। বিক্রম তাঁর নিজের বয়ানে পোস্ট করে জানিয়েছেন, তিনি শপিং সাইট আমাজনে একটি রিমোট কন্ট্রোল গাড়ি অর্ডার করেছিলেন। তিনি তাঁর অর্ডারের জন্য অনলাইনে পেমেন্ট করে দিয়েছিলেন এবং নির্দিষ্ট দিনে দিল্লির ভগবান নগর আশ্রম এলাকায় অবস্থিত তাঁর বাড়িতে প‍্যাকেজ পৌঁছে যায়। কিন্তু তাঁর পার্সেল খুলে বিক্রম থ বনে যান। প‍্যাকেজে কোনো রিমোট কন্ট্রোল গাড়ি তো ছিলই না বরং তার বদলে বিক্রমকে পাঠানো হয়েছে একটি পার্লে জি বিস্কুটের প‍্যাকেট।

ফেসবুক পোস্ট থেকে জানা যায় ওই রিমোট কন্ট্রোল গাড়ির জন্য বিক্রম প্রায় 500 টাকা দাম দিয়েছিলেন। কিন্তু ডেলিভারির পর পার্সেল খুললে তার ভেতর থেকে বেরিয়ে আসে একটি মাত্র 5 টাকা দামের বিস্কুটের প‍্যাকেট। তবে ভুল প্রোডাক্ট পাঠানোর জন্য আমাজনে অভিযোগ জানালে আমাজনের পক্ষ থেকে তাকে তাঁর টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে খেলনা গাড়ির বদলে সস্তা বিস্কুটের প‍্যাকেট একদিকে যেমন হাস‍্যকর তেমনই আবার আমাজনের বিশ্বাসযোগ‍্যতায় প্রশ্ন তোলে এবং গাফিলতির পরিচয় দেয়।

ভুল ডেলিভারির সুবিধা

আমাজন থেকে ভুল জিনিস পাঠালে গ্ৰাহকদের যে শুধু ক্ষতি হয়, তা কিন্তু নয়। বেশ কিছু দিন আগে মুম্বাইয়ের একটি ঘটনার কথা জানা যায় যেখানে আমাজন থেকে 396 টাকা দামের কলগেট মাউথওয়াশ অর্ডার করার পর হাতের এসে পৌঁছায় Xiaomi Redmi Note 10 স্মার্টফোন। তখন ফোনটির দাম ছিল 13,000 টাকার আশেপাশে। অর্থাৎ 400 টাকারও কম দামের জিনিস অর্ডার করে পাওয়া যায় 13 হাজার টাকা দামের ফোন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here