Tecno গত সপ্তাহেই জানিয়েছিল যে কোম্পানি ভারতীয় বাজারে নিজের ‘স্পার্ক’ বিস্তার করতে নতুন টেক্নো ফোন Tecno Spark Go 2021 লঞ্চ করতে চলেছে। আবার আজকে কোম্পানি নিজের এই লো বাজেটের সস্তা স্মার্টফোন সম্পর্কে জানালো। Tecno Spark Go 2021 ইন্ডিয়াতে মাত্র 7,299 টাকা দামে লঞ্চ করেছে যা শুরুতে 6,699 টাকায় কেনা যাবে। টেক্নো স্পার্ক গো 2021 স্মার্টফোন 5,000mAh Battery আর Helio A20 চিপসেটের মতো স্পেসিফিকেশন্সের সাথে ভারতে লঞ্চ হয়েছে।
Tecno Spark Go 2021 এর লুক এবং ডিজাইন
Tecno Spark Go 2021 ওয়াটারড্রপ নচ ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে, যার চারদিকে হাল্কা বেজলস দেওয়া আছে। ফ্রন্ট প্যানেলে ফ্ল্যাশ লাইটও দেওয়া আছে। ফোনের ব্যাক প্যানেলের উপরের দিকে চৌকো আকারের রেয়ার ক্যামেরা সেটআপ আছে যার মধ্যে দুটি ক্যামেরা সেন্সর আর একটি এলইডি লাঈটও দেওয়া আছে। রেয়ার প্যানেল প্যাটার্নের আর এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে। এই ফোনের ডায়মেনশান 165.6×76.3×9.1 মিমি এবং কোম্পানি নিজের নতুন ফোনকে Horizon Orange, Maldives Blue আর Galaxy Blue কালারে বাজারে আনবে।
Tecno Spark Go 2021 এর স্পেসিফিকেশন্স
টেক্নো স্পার্ক গো 2021 স্মার্টফোনকে 20:9 আস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 1600 × 720 পিক্সেল রেজিউলেশনের 6.52 ইঞ্চির এইচডি+ ডটনচ ডিসপ্লে সাপোর্ট করে। ফোনের স্ক্রিন 2.5ডি গ্লাস দিয়ে প্রোটেক্টেড এবং 480নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। Tecno Spark Go 2021 কে হাইওএস 6?2 আধারিত Android 10 (Go Edition) এ লঞ্চ করা হয়েছে যা 1.8 গীগাহার্টজ ক্লক স্পিডের কোয়াডকোর প্রসেসরের সাথে মিডিয়াটেকের Helio A20 চিপসেটে রান করে। এই ফোনটি 2জিবি র্যামের সাথে 32জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে যা কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোটোগ্রাফি সেগ্মেন্টের কথা বললে TECNO Spark Go 2021 এ ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে যার মধ্যে ডুয়াল এলইডি ফ্ল্যাশের সাথে এফ/1.8 অ্যাপার্চারের 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আর একটি এআই লেন্স দেওয়া আছে। এভাবেই সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য এই স্মার্টফোনে এফ/2.0 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে যা ফ্ল্যাশ লাইট সাপোর্ট করে। টেক্নো স্পার্ক গো 2021 একটি ডুয়াল সিম ফোন যা ডুয়াল এলটিই সাপোর্ট করে। সিকিউরিটির জন্য যেখানে এই ফোনে রেয়াথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে আবার পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000এমএএইচ এর বড়ো ব্যাটারীও সাপোর্ট করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











