লঞ্চের আগেই প্রকাশ্যে OPPO F21 Pro Plus এর ডিজাইন, জেনে নিন বিস্তারিত

বর্তমানে Oppo তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oppo Find X5 সিরিজ লঞ্চের জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। এরই মাঝে, কোম্পানি তাদের আরেকটি প্রিমিয়াম স্মার্টফোন OPPO F21 Pro Plus-এর ছবি প্রকাশ করেছে। OPPO F21 Pro-Plus-এর এই ছবিটি থেকে ফোনের ডিজাইন, কালার এবং ক্যামেরা লেআউট সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে। এবার OPPO F21 Pro Plus স্মার্টফোনটি লঞ্চের বিষয়েও বেশ কিছু তথ্য প্রকাশিত হয়েছে। আগে বলা হয়েছিল যে এই ফোনটি 2021 সালের দীপাবলিতে লঞ্চ হতে পারে, কিন্তু তা হয়নি। যদিও, পরে 91mobiles আপনাদের জানিয়েছিল যে OPPO F21 সিরিজটি 2022 সালের প্রথম ত্রৈমাসিকে লঞ্চ করা হবে।

যদি রিপোর্টগুলো সত্যি হয় তাহলে OPPO F21 Pro Plus স্মার্টফোন, স্ট্যান্ডার্ড OPPO F21 স্মার্টফোনটি 17 মার্চ থেকে 21 মার্চের মধ্যে লঞ্চ হতে পারে। OPPO F21 Pro+ স্মার্টফোনের ছবি থেকে এই স্মার্টফোনের একটি ঝলক দেখা গেছে।

OPPO F21 Pro Plus এর লাইভ ইমেজ (লিক )

টিপস্টার অভিষেক যাদব তার টুইটার হ্যান্ডেলে আসন্ন OPPO F21 Pro + স্মার্টফোনের ছবি শেয়ার করেছেন। এই ছবিতে দেখা যাচ্ছে যে ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা লেআউট দেওয়া হয়েছে। এর সাথে এই Oppo ফোনে USB Type-C পোর্ট, মাইক্রোফোন এবং বটম ফায়ারিং স্পিকার দেওয়া হবে। আসন্ন OPPO F21 Pro + স্মার্টফোনের ডিজাইন সম্পর্কে কথা বললে, এটি চিনে লঞ্চ করা OPPO A96 5G-এর মতোই হবে। OPPO F21 Pro+ স্মার্টফোনটি কালো রঙের অপশনে পেশ করা হতে পারে।

আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে OPPO F21 স্মার্টফোনটি ভারতে 20,000 থেকে 30,000 টাকার মধ্যে পেশ করা হতে পারে। এমন পরিস্থিতিতে OPPO F21 Pro Plus স্মার্টফোনের দাম OPPO F21-এর থেকে বেশি হবে বলে জল্পনা চলছে। যদিও বর্তমানে OPPO F21 Pro + স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি তথ্য সামনে আসেনি । OPPO F21 Pro+ স্মার্টফোনটি মার্চ মাসে লঞ্চ হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here