চলে এসেছে বিশ্বের সবচেয়ে ছোট 4G SmartPhone, এতটাই ছোট যে চলে আসে হাতেই মুঠোয়

বর্তমানে মোবাইল জগতে বড় ডিসপ্লের ট্রেন্ড চলছে। ফোনের বডিতে বেজল কমানোর পাশাপাশি চলছে স্ক্রিনের সাইজ বড় করার প্রতিযোগিতা। কিন্তু এমন‌ও একটি কোম্পানি আছে যা ঢেউয়ের বিপরীতে গিয়ে এতটাই ছোট মাপের স্মার্টফোন লঞ্চ করেছে যা হাতের মুঠোয় ধরে নেওয়া যায়। এই ফোনটি Mony Mist নামে পেশ করা হয়েছে এবং বলা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে ছোট 4G SmartPhone।

Mony Mist সম্পর্কে বলা হয়েছে এই ফোনটি বিশ্বের অন‍্যতম টেক কোম্পানি অ্যাপেলের চীফ স্টিভ জবসের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এর লুক অনেকটা iPhone 4 এর মতো রাখা হয়েছে। ক্রাউড ফান্ডিঙের মাধ্যমে Mony Mist ফোনটি আনা হবে। জিএসএম‌অ্যারিনার রিপোর্ট থেকে এই ফোনটির কথা জানা গেছে। রিপোর্টে বলা হয়েছে এই ফোনটি 99 ডলার অর্থাৎ প্রায় 7,400 টাকা দামে সেল করা হবে যা পরে বাড়িয়ে 150 ডলার অর্থাৎ 11,200 টাকা পর্যন্ত করা হতে পারে।

স্পেসিফিকেশন

বিশ্বের সবচেয়ে ছোট 4জি স্মার্টফোন Mony Mist এর ডায়মেনশন 89.5 x 45.5 x 11.5 এম‌এম এবং এই ফোনটি 16:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এতে 480 x 854 পিক্সেল রেজলিউশনযুক্ত 3 ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই অপারেটিং সিস্টেমের পাশাপাশি প্রসেসিঙের জন্য মিডিয়াটেক এমটি6735 চিপসেট রয়েছে। এছাড়াও এতে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।

জানিয়ে রাখি Mony Mist এ মাইক্রোএসডি কার্ড ব‍্যবহারের কোনো ব‍্যবস্থা নেই। ফোটোগ্রাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সেন্সর রয়েছে এবং সেলফি ও ভিডিও কলের জন্য এই পুচকে ফোনে একটি ভিজিএ ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনে ডুয়েল সিম স্লটের সঙ্গে ওয়াইফাই ও ব্লুটুথ 4.0 রয়েছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 1,250 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here