স্মার্টফোন মার্কেটে কম দামে সুন্দর সুন্দর ফোন লঞ্চ করা কোম্পানিগুলির মধ্যে অন্যতম একটি নাম টেকনো। কম দামে অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোন লঞ্চ করে কোম্পানি সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। কয়েক দিন আগেই কোম্পানি ভারতের মার্কেটে তাদের ‘Camon’ সিরিজের আকর্ষণীয় লুক ও সুন্দর স্পেসিফিকেশনসহ Tecno Camon 17 এবং Tecno Camon 17 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এবার শোনা যাচ্ছে কোম্পানি ভারতের মার্কেটে তাদের ‘POP’ স্মার্টফোন সিরিজ লঞ্চ করে Tecno POP 5 এবং Tecno POP 5 Go নামের দুটি স্মার্টফোন পেশ করতে চলেছে।
এই নতুন স্মার্টফোন সিরিজ গুগল সাপোর্টেড ডিভাইস লিস্টে যোগ করা হয়েছে এবং টিপস্টার মুকুল শর্মা এটি স্পট করেছেন। এখানে Tecno POP 5 ফোনটির মডেল নাম্বার Tecno BD2p এবং Tecno POP 5 Go এর মডেল নাম্বার BD1 বলা হয়েছে। এই নতুন লিকে ফোন দুটির নাম ও মডেল নাম্বার বলা হলেও স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি ‘টেকনো পপ’ সিরিজের স্মার্টফোন সম্পর্কে নতুন তথ্য জানা যাবে।
Tecno POP 5 এর স্পেসিফিকেশন
মনে করিয়ে দিই কিছু দিন আগে Tecno POP 5 এবং Tecno POP 5 Go ফোন দুটির মধ্যে Tecno POP 5 ফোনটি গুগল প্লে কনসোলে লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙে ফোনটির ফ্রন্ট প্যানেলের ছবির পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বলা হয়। লিস্টিঙে দেওয়া ছবি থেকে জানা যাগেছেয় Tecno POP 5 ফোনটিতে ফ্রন্ট প্যানেলে ডিসপ্লের ওপর দিকে ‘ইউ’ শেপের ওয়াটারড্রপ নচ দেওয়া হবে। ফোনটির ডিসপ্লের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে অপেক্ষাকৃত চওড়া চিন পার্ট থাকবে। ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটন দেওয়া হবে বলে জানা গেছে।
গুগল প্লে কনসোলের লিস্টিং অনুযায়ী আগামী Tecno POP 5 স্মার্টফোনে 720 × 1560 পিক্সেল রেজলিউশনযুক্ত এইচডি ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটির ডিসপ্লে সাইজ সম্পর্কে কিছু জানা যায়নি তবে বলা হয়েছে এর পিক্সেল ডেনসিটি হবে 320 পিপিআই। গুগল প্লে কনসোলের লিস্টিঙে বলা হয় Tecno POP 5 ফোনে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম থাকবে এবং এতে Spreadtrum SC7731E চিপসেট দেওয়া হবে। আরও জানা যায় এতে মালী টি820 জিপিইউ এবং 1 জিবি র্যাম থাকবে।
এই মুহুর্তে দাঁড়িয়ে মনে করা হচ্ছে টেকনো তাদের আগামী ‘পপ’ সিরিজের Tecno POP 5 এবং Tecno POP 5 Go ফোন দুটি অ্যান্ড্রয়েড ‘গো’ অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হবে। তাই খুব স্বাভাবিক ভাবেই ‘টেকনো পপ 5’ সিরিজের ফোনগুলির দাম অত্যন্ত কম হবে। আমরা মনে করছি এই ফোনগুলির প্রাথমিক দাম 6,000 টাকার কাছাকাছি হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












