নোকিয়ার মোবাইল ফোন প্রস্ততকারী কোম্পানি এইচএমডি গ্লোবাল বেশ কিছু বছর ধরে ক্লাসিক নোকিয়া ফিচার ফোনগুলি নতুনভাবে লঞ্চ করে চলেছে। একইভাবে এবার কোম্পানি নোকিয়ার অত্যন্ত জনপ্রিয় ক্লাসিক Nokia 6310 ফোনটি নতুন ফিচার ও বডি ডিজাইনের সঙ্গে পেশ করেছে। এই ফোনটির সঙ্গে কোম্পানি Nokia C30 এবং রাগেড ফোন Nokia XR 20 পেশ করেছে। আপাতত কোম্পানির পক্ষ থেকে Nokia 6310 ফোনটি ইউরোপের মার্কেটে অফিসিয়ালি পেশ করা হয়েছে। এই মুহুর্তে দাঁড়িয়ে ফোনটির ভারতসহ অন্যান্য মার্কেটে লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে কোম্পানি স্পষ্ট জানিয়ে দিয়েছে কোম্পানির পক্ষ থেকে ভারতে এই ক্লাসিক ফোনটি পেশ করা হবে।
Nokia 6310
নতুন Nokia 6310 ফোনটিতে কিছু সুন্দর পরিবর্তন করা হয়েছে। তবে 20 বছর আগে অর্থাৎ 2001 সালে পেশ করা অরিজিনাল Nokia 6310 এর ক্যান্ডি বার ডিজাইনটি ধরে রাখা হয়েছে। উল্লেখ্য পুরোনো ফোনের স্পীকারের ডিজাইন কিছুটা আলাদা হলেও নতুন মডেলে ইয়ারপিসের জন্য একটি সিম্পল হরাইজন্টাল স্লিট রয়েছে। মোনোক্রোম 6 লাইন ডিসপ্লের জায়গায় নতুন Nokia 6310 ফোনে আগের চেয়ে মাপে বড় একটি কার্ভড কালার ডিসপ্লে দেওয়া হয়েছে। এই নতুন ফোনটিতে রেয়ার ক্যামেরা পর্যন্ত যোগ করা হয়েছে। এই হ্যান্ডসেটে আইকনগুলি অরিজিনাল Nokia 6310 এর চেয়ে বড় করা হয়েছে এবং পড়ার ও ব্যবহারের সুবিধার জন্য নতুন ফোনটির মেনু জুম করা হয়েছে। এতে অ্যাক্সেসিবিলিটি মোড দেওয়া হয়েছে যা মেনুকে আরও সিম্পল করে তোলে।
নতুন Nokia 6310 ফোনটিতে 2.8 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই ফোনে UNISOC 6531F চিপসেট, 8 এমবি র্যাম এবং 16 এমবি ইন বিল্ট স্টোরেজ দেওয়া হয়েছে। এতে Series 30+ (S30+) অপারেটিং সিস্টেম যোগ করা হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Nokia 6310 ফোনে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 0.3 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এই ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য এতে 32 জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যায়। এছাড়াও এই ফোনে ব্লুটুথ 5.0, ওয়াইফাই, ডুয়েল সিম ও এফএম রেডিও রয়েছে।
2001 সালে লঞ্চ করা মডেলের তুলনায় ব্যাটারি ক্যাপাসিটি কিছুটা বাড়িয়ে নতুন Nokia 6310 ফোনটিতে 1,150 এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি 7 ঘন্টারও বেশি টকটাইম এবং কয়েক সপ্তাহ পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দিতে সক্ষম। নোকিয়ার রিলিজ করা ভিডিওতে ফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে দেখা গেছে।
Nokia 6310 এর দাম
এই মুহুর্তে Nokia 6310 ফোনটি শুধুমাত্র ইউরোপের মার্কেটে সেল করা হবে। কোম্পানির ওয়েবসাইটে ফোনটি €59.90 অর্থাৎ প্রায় 5,300 টাকা দামে লিস্টেড করা হয়েছে। এখনও পর্যন্ত অন্যান্য মার্কেটে লঞ্চ বা দাম সম্পর্কে অফিসিয়ালি কিছু জানা যায়নি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









