Lava Z2s স্মার্টফোন 8MP ক‍্যামেরা, 5000mAh ব‍্যাটারী আর মিডিয়াটেক চিপসেটের সাথে হল লঞ্চ, জানুন এর দাম আর বৈশিষ্ট্য

Lava ভারতে এন্ট্রি লেভেলে নতুন স্মার্টফোন লঞ্চ করলো। এটি কোম্পানির Z সিরিজের ফোন, যেটিকে কোম্পানি Lava Z2s নামে পেশ করেছে। লাভার এই লেটেস্ট স্মার্টফোনকে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লের সাথে পেশ করা হয়েছে। লাভার এই ফোনটি MediaTek এর বাজেট অক্টাকোর Helio চিপসেটের সাথে পেশ করা হয়েছে। লাভা আপাতত বলেনি যে ফোনটিকে মিডিয়াটেকের কোন চিপসেটের সাথে পেশ করা হয়েছে। Lava এর লেটেস্ট স্মার্টফোনকে কোম্পানি Android 11 (Go Edition) এর সাথে পেশ করেছে। এই ফোনটিকে 2GB RAM আর 32GB ইন্টারনাল স্টোরেজের সাথে লঞ্চ করা হয়েছে। লাভার লেটেস্ট Lava Z2s ফোনে 8-মেগাপিক্সেলের রেয়ার ফেসিং ক‍্যামেরা আর 5-মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া আছে। ফোনে 5000mAh এর ব‍্যাটারী দেওয়া আছে। এখানে আমরা আপনাকে Lava Z2s স্মার্টফোনের ডিটেইল স্পেসিফিকেশন্স আর দাম সম্পর্কে জানাবো।

Lava Z2s স্পেসিফিকেশন্স আর ফিচার্স

Lava Z2s স্মার্টফোনে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া আছে। এই ফোনে 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া আছে, যার রেজিউলেশন HD+ 1600 × 720 পিক্সেল। এই ডিসপ্লের আস্পেক্ট রেশিও 20:9, পিক্সেল ডেন্সিটি 263PPI আর Corning Gorilla Glass 3 প্রটেকশনের সাথে আসে। লাভা এই ফোনটিকে মিডিয়াটেকের অক্টাকোর চিপসেটের সাথে পেশ করেছে। আপাতত কোম্পানি এই MediaTek Helio চিপসেট সম্পর্কে কোনো তথ্য শেয়ার করেনি। এই ফোনটিকে 2GB RAM এর সাথে 32GB এর সিঙ্গেল ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512GB পর্যন্ত বাড়ানো যাবে। Lava Z2s স্মার্টফোনটি Android 11 (Go Edition) এ রান করে।

ক‍্যামেরা স্পেসিফিকেশন্সের কথা বললে Lava Z2s স্মার্টফোনে সিঙ্গেল 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া আছে। এই ক‍্যামেরার সাথে LED ফ্ল‍্যাশ দেওয়া আছে। এর সাথেই সেল্ফির জন্য ফোনে 5 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেওয়া হয়েছে। লাভার ফোনে ডুয়াল-SIM সাপোর্ট, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n/ac (2.4GHz), Bluetooth 5.0, GPS, 3.5mm অডিও জ‍্যাক আর USB Type-C পোর্ট দেওয়া আছে। এই ফোনটিকে 5000mAh ব‍্যাটারীর সাথে পেশ করা হয়েছে।

Lava Z2s এর দাম আর উপলব্ধতা

Lava Z2s স্মার্টফোন‌কে স্ট্রিপ্ড ব্লু কালারে পেশ করা হয়েছে। Lava Z2s স্মার্টফোনকে কোম্পানি 7099 টাকা শুরুর দামে পেশ করেছে। লাভার এই ফোনকে ভারতে আমাজন, ফ্লিপকার্ট আর লাভার ই-স্টোর থেকে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here