OnePlus আজকে ভারতে নিজের শক্তির প্রদর্শন করে নতুন ফ্ল্যাগশিপ কিলার OnePlus Nord 2 লঞ্চ করলো। এই মোবাইল ফোনটি 5G সাপোর্টের সাথে মার্কেটে এসেছে যা 50MP AI Triple Camera, Warp Charge 65 টেকনিক আর MediaTek Dimensity 1200 AI চিপসেটের সাথে 12GB RAM পাওয়ার যুক্ত। ওয়ানপ্লাস নর্ড 2 5জি ফোনের শুরুর দাম ইন্ডিয়াতে 27,999 টাকা যা এই মাসের 28 তারিখ থেকে ভারতীয় বাজারে সেলের জন্য উপলব্ধ হবে।
OnePlus Nord 2 5G ইন্ডিয়ান প্রাইস এবং সেল
ওয়ানপ্লাস নিজের এই নতুন 5জি ফোনকে ইন্ডিয়াতে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। ফোনের বেস ভেরিয়েন্ট 6 জিবি র্যামের সাথে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র্যামের সাথে 128 জিবি মেমোরি দেওয়া আছে। এইভাবেই OnePlus Nord 2 5G ফোনের সবচেয়ে বড়ো ভেরিয়েন্টটি 12 জিবি র্যাম মেমোরির সাথে বাজারে এসেছে যা 256 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। শোনা যাচ্ছে যে এই ফোনের সেল ওয়েবসাইটের সাথেই শপিং সাইট আমাজন ইন্ডিয়াতেও হবে।
দামের কথা বললে OnePlus Nord 2 5G Phone এর 6GB + 128GB ভেরিয়েন্টটি 27,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে যা আগস্ট মাস থেকে Blue Haze কালারে উপলব্ধ হবে। এইভাবেই ফোনের 8GB + 128GB ভেরিয়েন্টকে 29,999 টাকায় পেশ করা হয়েছে এবং বড়ো ভেরিয়েন্ট অর্থাৎ 12GB + 256GB ভেরিয়েন্টকে 34,999 টাকা দামে বাজারে আনা হয়েছে। এই দুটি ভেরিয়েন্ট Blue Haze আর Gray Sierra কালারে 28 জুলাই থেকে কেনা যাবে। এই ফোনের 12জিবি মডেল আগামী মাস থেকে Green Woods কালারেও কেনা যাবে।
OnePlus Nord 2 5G ফোনের ক্যামেরা
ফোটোগ্রাফির জন্য OnePlus Nord 2 5জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া আছে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সাথে এফ/1.88 অ্যাপার্চারের 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে। এর সাথেই রেয়ার প্যানেলে এফ/2.25 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর এফ/2.5 অ্যাপার্চারের 2 মেগাপিক্সেলের মোনো লেন্স ফোনে আছে। সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য ওয়ানপ্লাস নর্ড 2 5জি ফোনে এফ/2.45 অ্যাপার্চারের 32 মেগাপিক্সেলের সোনি আইএমএক্স615 সেন্সর দেওয়া আছে।
OnePlus Nord 2 5G ফোনের স্পেসিফিকেশন্স
OnePlus Nord 2 5G কে 20:9 আস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 2400 × 1800 পিক্সেল রেজিউলেশনের 6.43 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে। ফোনের স্ক্রিন ফ্লুইড এমোলেড প্যানেলে তৈরি যা 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ওয়ানপ্লাস নর্ড 2 5জি এর ডিসপ্লে পি3 আর 410পিপিআই এর মো ফিচার্সের সাথে পেশ করা হয়েছে।
ওয়ানপ্লাস নিজের নতুন ফোনকে অ্যান্ড্রয়েড 11 এ পেশ করেছে যা অক্সিজেন ওএস 11.3 এর সাথে কাজ করে। প্রসেসিং এর জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরের সাথে মিডিয়াটেকের ডায়মনসিটি 1200 এআই চিপসেট দেওয়া আছে। আবার গ্রাফিক্সের জন্য OnePlus Nord 2 5G তে এআরএম জি77 এমসি9 জিপিইউ আছে।
OnePlus Nord 2 5G ফোনকে কোম্পানি ডুয়াল ন্যানো সিমের সাথে পেশ করেছে। এনএফসি আর বেসিক কানেক্টিভিটি ফিচার্সের সাথে সিকিউরিটির জন্য যেখানে ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফেস আনলক ফিচার সাপোর্ট করে আবার পাওয়ার ব্যাকআপের জন্য ওয়ানপ্লাস নর্ড 2 তে 4,500 এমএএইচের বড়ো ব্যাটারী দেওয়া আছে যা ওয়ার্প চার্জ 65 টেকনিক যুক্ত।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












